নতুন করে আলোচনায় বসছে সিরিয়ার সরকার ও বিরোধীরা

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৭, ১৩:২৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৩:২৯
image

সিরিয়া সংকট নিরসনে জাতিসংঘের মধ্যস্থতায় নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে দেশটির সরকার ও বিরোধীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক শুরু করবেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাত বছরের সংঘাত অবসানে এ বৈঠক যৎসামান্যই অগ্রগতি আনতে পারবে বলে মনে করা হচ্ছে।

বিধ্বস্ত সিরিয়া
সিরিয়ায় সাত বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানে বেশ কয়েক দফায় সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনার পরও কোনও সমাধানে পৌঁছানো যায়নি। জাতিসংঘের মধ্যস্ততায় এরই মধ্যে সাত দফা আলোচনা হলেও সবগুলোই ব্যর্থতায় পর্যবসিত হয়। তবে অক্টোবর-নভেম্বর মাসে আবারও শান্তি আলোচনা শুরু করার  ব্যাপারে গত আগস্টে আশাবাদ প্রকাশ করেছিল জাতিসংঘ। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নতুন সংবিধান এবং নির্বাচনকে প্রাথমিকভাবে প্রাধান্য দিয়ে এবারের আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়া সংকট সমাধানে জাতিসংঘ যে চারটি তথাকথিত সংস্কার প্রস্তাব দিয়েছে এ দুটি প্রস্তাব তারই অংশ।

জাতিসংঘের সিরিয়াবিষয়ক দূত স্টাফান মিস্তুরা বলেন, তার আশা যুদ্ধরত পক্ষগুলো ‘পূর্বশর্ত ছাড়া’ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের রূপরেখার মধ্যে থেকে নতুন করে আলোচনা শুরু করতে পারবে।

শুক্রবার মস্কোতে মিস্তুরা বলেন, ‘সমাধান প্রস্তাব ২২৫৪ বাস্তবায়ন করতে এবং একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে আমরা সবাই তৎপর হচ্ছি বলে আমার আশা।’

আল জাজিরা জানায়, মঙ্গলবার সিরিয়ার বিভিন্ন বিরোধী পক্ষগুলোর প্রায় ৫০ জন প্রতিনিধি জেনেভা আলোচনায় উপস্থিত থাকবেন। মঙ্গলবার বিরোধীদের ঐক্যকে পরীক্ষার মুখে পড়তে হবে। এর আগে অন্তর্বর্তী সরকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যত ভূমিকা কী হবে তা নিয়ে মতানৈক্য থাকায় বিরোধীরা গত কয়েক মাসে ফলপ্রসূ আলোচনার সক্ষমতা হারিয়ে ফেলেছিল। 

/এফইউ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম