সৌদি-মিসরের সম্মতিতেই জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত: দাবি ইসরায়েলি টেলিভিশনের

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৭, ২১:০২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২১:১৫

পবিত্র জেরুজালেম নগরীকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির ঘটনায় ক্ষোভে ফুঁসছে ফিলিস্তিনিরা। এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে হতাহত হন শতাধিক মুসল্লি। এরমধ্যেই নিউজ ১০ নামের একটি ইসরায়েলি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আর ও মিসরের সবুজ সংকেত পেয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সৌদি-মিসরের সম্মতিতেই জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত: দাবি ইসরায়েলি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইসরায়েল দূতাবাস তেল আবিব থেকে দখলকৃত জেরুজালেমে স্থানান্তরে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার প্রতিও সমর্থন দিয়েছে সোদি আরব ও মিসর। তবে এ ইস্যুতে দেশ দুটি এখন যে প্রতিক্রিয়া ও নিন্দা জানাচ্ছে সেটা তাদের প্রকৃত অবস্থান নয়। বরং এটা বিভ্রান্তিকর।

ইসরায়েলি সাংবাদিক এবং নিউজ ১০-এর আরব ডেস্কের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জভি এহেজকেলি। তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্প এবং তার আঞ্চলিক মিত্রদের মধ্যে সমন্বয় ছাড়া এই ঘোষণা আসা সম্ভব ছিল না।

তিনি বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্প প্রশাসনের স্বীকৃতির ঘোষণায় আরব দেশগুলো যে প্রতিক্রিয়া দেখিয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে তাদের ওই প্রতিক্রিয়াও গুরুতর কিছু নয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির আগে ফিলিস্তিনের রাজধানী হিসেবে জেরুজালেমের একটি বিকল্প প্রস্তাব করেছিল সৌদি আরব। এতে পূর্ব জেরুজালেমের বদলে আবু দিস নামের একটি এলাকাকে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজধানী করার কথা বলা হয়েছে। গত নভেম্বরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রিয়াদ সফরকালে তাকে ওই প্রস্তাব দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে অবস্থান জানাতে ফিলিস্তিনি নেতাকে দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়।

সৌদি আরবের পরিকল্পনায় ভূখণ্ডগত অখণ্ডতা না রেখে এবং জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি না দিয়ে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা আছে। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, এ প্রস্তাব মূলত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার অংশবিশেষ।

মাহমুদ আব্বাস ও সৌদি যুবরাজের কথোপকথন শুনেছেন এমন এক কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলছে, সৌদি আরব আব্বাসকে এমন একটি পরিকল্পনা দিয়েছে যা কোনও ফিলিস্তিনি নেতা গ্রহণ করতে পারেন না। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ, সৌদি সরকার এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে ওই পরিকল্পনার খবর অস্বীকার করা হয়েছে।

এ প্রস্তাব প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনিরা। ওই প্রস্তাবের জবাবে ইংরেজিতে একটি হ্যাশট্যাগ ব্যবহার করছে ফিলিস্তিন সমর্থকরা। হ্যাশট্যাগটি হচ্ছে #JerusalemIsTheCapitalofPalestine

সৌদি আরবের প্রস্তাবে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের কিছু অংশে সীমিত ফিলিস্তিনি সার্বভৌমত্ব, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ফেরার অধিকার না রাখা, পূর্ব জেরুজালেমকে রাজধানী ঘোষণা না করা এবং পশ্চিম তীরের বেশিরভাগ ইহুদি বসতি অক্ষুণ্ন রাখার কথা বলা হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম