ম্যানহাটন বিস্ফোরণের ভিডিও

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২৩:৪০
image

সোমবার (১১ ডিসেম্বর) সকালে টাইমস স্কয়ারের কাছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠে সেখানকার মানুষ। খবর পেয়েই দ্রুত সেখানে ছুটে আসে নিউ ইয়র্ক পুলিশ। সেই বিস্ফোরণের সময়কার ভিডিও প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক সিবিএস টেলিভিশন। 
সিবিএস-নিউ ইয়র্কে প্রচারিত সেই ভিডিও:

বিস্ফোরণের পরপরই নিউ ইয়র্কের বিভিন্ন রুটের যান চলাচল এলোমেলো হয়ে যায়। মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনার পর থেকে বেশ কয়েকটি ট্রেন ৪২তম রাস্তাটি এড়িয়ে চলছে। 

নিউ ইয়র্কের ম্যানহাটনের বাস টার্মিনালের বিস্ফোরণে চারজন আহত হলেও সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনাটিকে জঙ্গি হামলা মনে করছে তারা। নিউ ইয়র্ক পুলিশ এ ঘটনায়২৭ বছর বয়সী আকায়েদ উল্লাহকে আটক ও জিজ্ঞাসাবাদ করেছে। তবে আনুষ্ঠানিকভাবে তার জাতীয়তা নিশ্চিত করেনি তারা।
এদিকে একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে এমএসএনবিসি দাবি করেছে, আটককৃত আকায়েদ বাংলাদেশি এবং জঙ্গিগোষ্ঠী আইএস-এর দ্বারা অনুপ্রাণিত। 

/আরএ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম