সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৭, ০৮:৩৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ০৮:৩৯
image

সিরিয়া থেকে রুশ সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার সের্গেই সোইগু। ‍তিনি জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই এমনটা করা হচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছিলো রাশিয়া। সোমবার সিরিয়ায় অনির্ধারিত সফরে আংশিকভাবে সেনাদের সরিয়ে নেওয়ার কথা জানান পুতিন।

গত বছরও এমন ঘোষণা দিয়েছিলেন পুতিন। তবে সামরিক অভিযান অব্যহত ছিলো। সেনাদের কবে সরিয়ে নেওয়া হবে এমন প্রশ্নে তিনি জানান সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

সোমবার লাতাকিয়া বিমানঘাঁটির কাছে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দেখা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘আমি প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছি যেন রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে অনেক সেনা যেন দেশে ফিরে আসে।’

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুহারা হয়েছেন কয়েক লাখ মানুষ। ৃসিরিয়ার গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারবিরোধী বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিপরীতে রাশিয়া ও ইরান বাশারকে সমর্থন জানায়।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম