জেরুজালেম ইস্যুতে ট্রাম্পের সমালোচনায় পুতিন ও এরদোয়ান

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৭, ০৯:২৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:১১
image

জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

জেরুজালেম ইস্যুতে ট্রাম্পের সমালোচনায় পুতিন ও এরদোয়ান

প্রতিবেদনে বলা হয়, সোমবার আঙ্কারায় যাওয়ার আগে সিরিয়া সফরে গিয়েছিলেন পুতিন। সেখানে সেনা সরিয়ে নেওয়া ঘোষণা দেন। কথা বলেবেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন পুতিন।

এসময় উঠে আসে জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের কারণে সৃষ্ট সংকটও। বুধবার ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেন ট্রাম্প। জানান, খুব শিগগিরই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়া হবে। ট্রাম্পের সিদ্ধান্তে নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক মহল থেকে। উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক জোট। বিষয়টি নিয়ে কথা বলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসও।

পুতিন ও এরদোয়ান বলেন, জেরুজালেম ইস্যুটি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধা হতে হবে। পুতিন বলেন, রাশিয়া ও তুরস্ক মনে করে জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি মধ্যপ্রাচ্যে কোনও সুফল বয়ে আনেনি। বরং এটি শান্তি নষ্ট করছে ও এই অঞ্চলকে অস্থির করে তুলছে।

এরদোয়ান বলেন, তিনি পুতিনের অবস্থানে সন্তুষ্ট। ফিলিস্তিনে ইসরায়েলে দখলিকৃত এলাকায় মৃত্যুর জন্য তিনি ইসরায়েলের সমালোচনা করেন।

বুধবার তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির সম্মেলন হওয়ার কথা রয়েছে। এরদোয়ানের দাবি, এই সম্মেলনের মাধ্যমেই পরিস্থিতি পাল্টে যাবে। সম্মেলনে প্রতিনিধি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন পুতিনও।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম