ওআইসি সম্মেলনে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান

পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী: ৫৭ মুসলিম দেশের স্বীকৃতি

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:০৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৭

জেরুজালেমের ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি)। ৫৭ মুসলিম দেশের এই জোট পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বের বাদবাকি দেশকেও একই রকম সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। ১৩ ডিসেম্বর বুধবার তুরস্কের ইস্তানবুলে সংস্থাটির জরুরি সম্মেলন থেকে তাদের এ ঐক্যবদ্ধ অবস্থানের ঘোষণা দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী: ৫৭ মুসলিম দেশের স্বীকৃতি ৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। ট্রাম্পের ঘোষণার পর পরই বিক্ষোভে নামেন ফিলিস্তিনিরা। বিশ্বজুড়ে ঝড় ওঠে নিন্দা আর প্রতিবাদের।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেই ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখানের ঘোষণা দেন ওআইসি মহাসচিব ড. ইউসেফ বিন আহমদ আল-ওথাইমিন। এ সময় তিনি মুসলিম দেশগুলোর নেতাদের সে ইস্যুতে একযোগে কাজ করার আহ্বান জানান। বলেন, ওআইসি আমেরিকার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে এবং তাদের এ সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে। ওআইসি মহাসচিব বলেন, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ঘোষণার মধ্য দিয়ে মুসলমানদের উত্তেজনার দিকে উসকে দেওয়া হয়েছে। এটা এ অঞ্চলে এবং বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করবে।

২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন ট্রাম্প। এর এক সপ্তাহের মাথায় ওআইসি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা এলো। বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত ও কাতারসহ মুসলিম দেশগুলোর নেতারা সম্মেলনে অংশ নেন। মুসলিম দেশগুলোর বাইরে ফিলিস্তিনিদের ন্যায়সংগত আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে বৈঠকে অংশ নেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সম্মেলনে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ বলেন, জেরুজালেম ইসুতে মুসলিম দেশগুলোর নিশ্চুপ থাকার সুযোগ নেই।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, মার্কিন সিদ্ধান্ত অকার্যকর, অবৈধ ও বেআইনি। এ উসকানিমূলক সিদ্ধান্ত থেকে তাদের অবশ্যই সরে আসতে হবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ইসরায়েল একটি দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র। আর মার্কিন সিদ্ধান্ত হচ্ছে তাদের সন্ত্রাসবাদের পুরস্কার।

সম্মেলনে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রকে অযোগ্য হিসেবে আখ্যায়িত করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির পর ফিলিস্তিনিরা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা মেনে নেবে না। ট্রাম্পের ওই ঘোষণা বিশ্ব শান্তিকে হুমকির মধ্যে ফেলেছে।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিরা শান্তির পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও পবিত্র শহরের ভবিষ্যৎ নিয়ে মুসলিম ও খ্রিস্টানদের অনুভূতিকে উসকে দেওয়ায় ওয়াশিংটন আর ‘সৎ মধ্যস্থতাকারী’ হিসেবে গ্রহণযোগ্য থাকছে না।

তিনি বলেন, জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী। এটি সবসময় ফিলিস্তিনেরই রাজধানী থাকবে। যুক্তরাষ্ট্র এমনভাবে জেরুজালেমকে দিয়ে দিচ্ছে যেন এটি তাদের নিজেদেরই কোনও শহর।

উল্লেখ্য, ট্রাম্পের ওই ঘোষণার বিরুদ্ধে ৮ ডিসেম্বর থেকে ইন্তিফাদা বা সর্বাত্মক প্রতিরোধের ডাক দেয় ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। বৃহস্পতিবার এ ইন্তিফাদার ষষ্ঠ দিন চলছে। এর অংশ হিসেবে ফিলিস্তিনের বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলা অন্তত চার জন নিহতের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা এরইমধ্যে ১৭০০ ছাড়িয়েছে। এমনকি ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি শিশু-কিশোরদের ধরে নিয়ে খাঁচায় বন্দি করে রাখার মতো বর্বরোচিত ঘটনাও ঘটেছে।

/এমপি/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম