ইসরায়েল সফর স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:০০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৬:০৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেম নীতির কারণে মধ্যপ্রাচ্যে চলমান বিক্ষোভের মধ্যে ইসারায়েল সফর স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মার্কিন সংবাদমাধ্যম ইউনিয়ন বুলেটিন খবরটি নিশ্চিত করেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স
মাইক পেন্সের মুখপাত্র আলিসা ফারাহ’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে মার্কিন সিনেটে ট্যাক্স বিল পাস করার জন্য তিনি দেশে থাকবেন। এ কারণে তিনি মধ্যপ্রাচ্য সফর সংক্ষি্প্ত করছেন। তার শনিবার ইসরায়েলের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে সফরটি সংক্ষিপ্ত করে এবার তিনি শুধু মিসর যাবেন। মঙ্গলবার তার মিসর যাওয়ার কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজে বলা হয়, চলমান জেরুজালেম সংকটের কারণেই মাইক পেন্সের সফর স্থগিত করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার পর ফিলিস্তিন জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে চায়। পূর্ব নির্ধারিত ওই সফর সূচি অনুযায়ী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মাইক পেন্সের বৈঠকের কথা ছিল। তবে এখন সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। আব্বাসের কূটনৈতিক মুখপাত্র মাজদি আল-খালিদি বলেছেন, ফিলিস্তিনে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠক হবে না। জেরুজালেম সংক্রন্ত সিদ্ধান্তে চূড়ান্ত সীমা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক