পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে রাশিয়ার সঙ্গে চুক্তি সৌদি আরবের

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ১২:৪২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১২:৫০

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে সৌদি আরব। রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে রাশিয়ার সঙ্গে চুক্তি সৌদি আরবের চুক্তিতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক কোম্পানি রোসাটম-এর প্রধান এবং সৌদি আরবের কিং আব্দুল্লাহ সিটির পারমাণবিক শক্তি বিষয়ক কার্যক্রমের প্রধান স্বাক্ষর করেন।

দ্বিপাক্ষিক এই চুক্তির অন্যতম উদ্দেশ্য হচ্ছে, পেট্রোলের উপর নির্ভরশীলতা কমানো। ২০৩২ সালের মধ্যে সৌদি আরব পারমাণবিক কেন্দ্র থেকে ১৭ দশমিক ৬ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে।

সৌদি আরবের বিদ্যুৎ ও সংগ্রাহক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (এসিআরএ) গভর্নর আব্দুল্লাহ আল সেহরি বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ করছে রিয়াদ। অভ্যন্তরীণ চাহিদা পূরণে খুব শিগগিরই মস্কোর সঙ্গে আমরা কাজ  শুরু করবো।’

তিনি আরও বলেন, রাজ্যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি বিদ্যুতের চাহিদা তৈরি হয়েছে। আবার বিদ্যুৎ উৎপাদনে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।

/এসকেবি/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক