মুলারকে বরখাস্তের গুঞ্জন উড়িয়ে দিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৯
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ কাউন্সিল রবার্ট মুলারকে বরখাস্ত করতে পারেন এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ট্রাম্প নিজেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মুলারকে বরখাস্তের গুঞ্জন উড়িয়ে দিলেন ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ মার্কিন নির্বাচনে রুশ সংযোগ নিয়ে তদন্ত করছেন রবার্ট মুলার। তাই তাকে সরিয়ে দিতে পারেন এমন গুঞ্জন উঠেছিলো। হোয়াইট হাউস ও মুলারের তদন্ত নিয়ে উত্তেজনা বিরাজ করছিলো। শনিবার ট্রাম্পের ট্রানজিশনাল গ্রুপের এক আইনজীবী জানান, মুলারের টিম অবৈধভাবে অনেক ইমেইল জব্দ করেছে।

ট্রাম্প জানান, এই বিষয়টি নিয়ে তারা খুবই ব্যথিত। তিনি বলেন, ‘আমি ভাবতেও পারি না তাদের কাছে আসলে কি আছে। কারণ আমরা বলেই আসছি, এমন কিছুই ঘটেনি।’ মুলারকে বরখাস্ত করছেন কী না এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি বলেন, ‘না, অবশ্যই না।’

কয়েকজন ডেমোক্রেট এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। হাউস ইন্টিলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্রেট অ্যাডাম শিফ বলেন, রিপাবলিকানরা এই তদন্ত বন্ধ করতে চায়। ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ এনেছে মুলারের নেতৃত্বাধীন তদন্ত কমিটি।

ট্রাম্পের বিরুদ্ধে রুশ সংযোগ তদন্তে পরামর্শক হিসেবে কাজ করছেন সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার। তদন্ত এগিয়ে নিতে এরইমধ্যে একটি গ্র্যান্ড জুরি গঠন করেছেন তিনি। গত জুনে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং নিউজম্যাক্সের প্রধান নির্বাহী ক্রিস রুডি পিবিএসকে বলেছিলেন প্রেসিডেন্ট মুলারকে বরখাস্ত করার কথা ভাবছেন। 

নভেম্বরের নির্বাচনে রুশ সংযোগের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। তবে ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে এসেছে। সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর এই তদন্ত মার্কিন প্রেসিডেন্টের দিকে মোড় নেয়। রুশ সংযোগ নিয়ে ট্রাম্পের দলের লোকজনের বিরুদ্ধে এতোদিন ধরে যে সব তদন্ত চলছে,সেগুলোর কোনওটিতেই ট্রাম্প নিজে তদন্তাধীন ছিলেন না। মুলারের নেতৃত্বাধীন তদন্তে প্রথমবারের মতো তিনি নিজে আওতাভুক্ত হন। 

 

/এমএইচ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি