ওয়াশিংটনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ০৩:০০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ০৩:৩৮

ওয়াশিংটনে ট্রেন দুর্ঘটনার স্থান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে মহাসড়কে আছড়ে পড়ার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা কমপক্ষে ছয় জন। এ ঘটনায় আরও ৭৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাই আশঙ্কাজনক। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পোর্টল্যান্ড থেকে সিয়াটলে যাওয়ার পথে ৪৫ মিনিট চলার পর দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। দুর্ঘটনার আগমুহূর্তে ট্রেনটি ঘণ্টায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) গতিতে চলছিল।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ট্রেনের ১৪টি বগির মধ্যে ১৩টি বগিই লাইনচ্যুত হয়ে নিচে থাকা আই-ফাইভ হাইওয়েতে আছড়ে পড়ে। এসময় বগিগুলোর ধাক্কায় কমপক্ষে সাতটি যানবাহন বিধ্বস্ত হয়।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সড়কে ও আশপাশে আহত মানুষদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় শেরিফ কার্যালয়ের একজন মুখপাত্র এড ট্রয়ার জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় ‘বেশ কয়েকজন’ নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারেননি। তিনি আরও জানান, ট্রেনের বগির ধাক্কায় মহাসড়কের বেশ কয়েকটি গাড়ি বিধ্বস্ত হলেও কোনও পথচারী বা গাড়িতে থাকা কারও মৃত্যু হয়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহত ৭৭ জনকে পিয়ার্স ও থার্সটন কাউন্টির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে টাকোমা’র স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক সিএইচআই ফ্রান্সিস্ক্যান হেলথ। তারা জানিয়েছে, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া, ম্যাডিগ্যান আর্মি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ২০ জনের মধ্যে ৯ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে সেন্টারটি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেনটি উচ্চ গতির নতুন রেল লাইন দিয়ে চলছিল। এই নতুন রেল লাইন দিয়ে এটাই ছিল প্রথম ট্রেন চলাচল।
স্থানীয় সংবাদপত্র কিরো৭’কে ওই ট্রেনের এক যাত্রী ক্রিস কার্নেস বলেন, ‘আচমকা আমরা তীব্র এক শব্দ শুনতে পেলাম এবং আমাদের মনে হলো আমরা কোনও পাহাড় বেয়ে নেমে পড়ছি। এরপর আমরা আমাদের সামনের আসনগুলোতে ছিটকে পড়তে লাগলাম। আমরা দেখতে পেলাম, চারপাশের জানালাগুলো ভেঙে পড়ছে। তখন মানুষের আর্তচিৎকারে টিকে থাকা দায়।’ যাত্রীদের অনেকেই ভাঙা জানালা দিয়ে কিংবা জানালা ভেঙে বের হওয়ার জন্য চেষ্টা করেছেন বলে জানান কার্নেস।

/টিআর/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম