ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে মধ্যস্থতাকারী হতে চায় রাশিয়া

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ১০:২৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১০:৪৫

ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র ভেটো প্রদানের পর দেশটির এমন আগ্রহের কথা জানান জাতিসংঘে দেশটির সহকারী রাষ্ট্রদূত ভ্লাদিমির সাফ্রোনকোভ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

রাশিয়ান সহকারী রাষ্ট্রদূত ভ্লাদিমির সাফ্রোনকোভ

প্রতিবেদনে বলা হয়, জেরুজালেম ইস্যুতে ট্রামের সিদ্ধান্তের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো প্রদানের পর রাশিয়া ‘একজন সৎ মধ্যস্থতাকারী’ হতে প্রস্তুত আছে বলে জানান তিনি। এতদিন যুক্তরাষ্ট্র ওই ভূমিকা পালন করে আসছিল।

ট্রাম্পের জেরুজালেম নীতি ঘোষণার পরই মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সাফ্রোনকোভ বলেন, ‘ইসরায়েল-ফিলিস্তিনের সরাসরি সমঝোতার বিষয়টি দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’ সে সময় তিনি ফিলিস্তিনি ও ইসরায়েলি নেতাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আহ্বান জানান। বৈঠকে রাশিয়া ‘একজন সৎ মধ্যস্থতাকারী’ হতে প্রস্তুত বলে জানান তিনি। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরোভের বক্তব্য পুনর্ব্যক্ত করে সাফ্রোনকোভ নিরাপত্তা পরিষদকে ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতির বিস্তারিত পর্যবেক্ষণ’ দেওয়ার আহ্বান জানান।

জেরুজালেম ইস্যুতে সোমবার নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিলেও মার্কিন মিত্রদেশগুলোসহ পরিষদের বাকি ১৪টি দেশই এতে সমর্থন দিয়েছে। এ থেকে এটা স্পষ্ট হয়ে গেছে, জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্র আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এ বিষয়ে বলেন, ‘আমরা সবাই যখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শান্তিপূর্ণ একটি পরিকল্পনার প্রত্যাশা করছিলাম, তখন দেশটি শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এটা স্ববিরোধী।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইসরায়েলকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আরও বেশি অপরাধ করতে এবং আমাদের ভূমিতে তাদের দখলদারি মনোভাব অব্যাহত রাখতে উৎসাহিত করবে।’

জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্র্যাংকয়েস ডেলাট্রেও যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের সমালোচনা করেছেন তিনি বলেন, ‘এই খসড়া প্রস্তাব যুগ যুগ ধরে জেরুজালেম প্রসঙ্গে আন্তর্জাতিক মতৈক্যের প্রতিফলনকেই নিশ্চিত করেছিল। এটা পাস না হওয়াটা দুঃখজনক।’

 

 

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম