মিসরের সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় সেনা কর্মকর্তা নিহত

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৭, ১০:৩০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১০:৩৯

মিসরের একটি সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সিনাই প্রদেশের উত্তরাঞ্চলের শহর আল-আরিসে এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। সেনাবাহিনীর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

মিসর সেনাবহিনীর হেলিকপ্টার

মিসর সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল তামির আল রিফাই বলেন, সেখানে দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পরিদর্শনের সময় এ হামলা চালানো হয়। এতে একটি সামরিক হেলিকপ্টারের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরে ধোঁয়া দেখে সেনা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে গিয়ে তদন্তের জন্য ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে রেখেছেন।
এখনও কেউ এই হামলার দায়ভার স্বীকার করেনি। কয়েক বছর ধরেই গোড়া ইসলামপন্থী বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে মিসর। বিদ্রোহীদের হামলায় এখন পর্যন্ত কয়েকশ নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন। আসন্ন বড়দিন উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করতে ২ লাখ ৩০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

/আরএ/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক