জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধভাবে মার্কিন নীতি প্রত্যাখ্যান তুরস্ক, আজারবাইজান ও ইরানের

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৭, ২০:৩৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ২০:৪৮

বাম থেকে জাওয়াদ জারিফ, ইলমার মাম্মাদইয়ারোভ ও মেভলুত কাভুসোগলু জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধভাবে মার্কিন নীতি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে তুরস্ক, আজারবাইজান ও ইরান। এ ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিন দেশ একই অবস্থান নেবে বলে জানিয়েছেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই ঐকমত্য হয়। বৈঠকে যোগ দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী ইলমার মাম্মাদইয়ারোভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

বৈঠকে জেরুজালেম ইস্যু ছাড়াও তিন দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সিরিয়া পরিস্থিতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া অর্থনৈতিক, পরিবহন, শুল্ক ও প্রযুক্তি সহযোগিতা নিয়েও আলোচনা করেন তিন দেশের মন্ত্রীরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন তা আমরা প্রত্যাখ্যান করেছি। বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমরা ঐক্যবদ্ধ অবস্থান নেব।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম