মিসরে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার আইএসের

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১০:১৯
image

মিসরে একটি সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। বুধবারের ওই হামলায় একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন দুইজন। মধ্যপ্রাচ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মিসরে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার আইএসের

প্রতিবেদনে বলা হয়, নিজস্ব বার্তা সংস্থা আমাকের মাধ্যমে এই দায় স্বীকার করে আইএস।  তারা একটি করনেট এন্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। তাদের লক্ষ্য ছিলো সফররত স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।

তবে মন্ত্রীরা সুরক্ষিত আছেন। দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পরিদর্শনের সময় এ হামলা চালানো হয়। এতে একটি সামরিক হেলিকপ্টারের ব্যাপক ক্ষতি হয়েছে। বিমানবন্দরে ধোঁয়া দেখে সেনা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে ফেলে।

কয়েক বছর ধরেই  সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করছে মিসর। বিদ্রোহীদের হামলায় এখন পর্যন্ত কয়েকশ নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন। আসন্ন বড়দিন উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করতে ২ লাখ ৩০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম