ট্রাম্পের স্বাক্ষরে আইনে পরিণত হলো নতুন কর বিল

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৭, ২৩:০৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ২৩:১২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন কর বিল। বড়দিনের ছুটি শুরু হওয়ার আগে শুক্রবার তিনি বিলটিতে স্বাক্ষর করেন। এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সিনেটে নতুন কর বিলটি পাস হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ডোনাল্ড ট্রাম্প এ আইনের মধ্য দিয়ে তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থায় সবচেয়ে বেশি পরিবর্তন আসলো। নতুন ব্যবস্থায় কর্পোরেট অফিস, ক্ষুদ্র ব্যবসা ও ব্যক্তিগত পর্যায়ে কর কমানোয় অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে বলে দাবি করেছে রিপাবলিকানরা। তবে এটা শুধু উচ্চবিত্তদের সুবিধা দেওয়ার পাশাপাশি জাতীয় ঘাটতি বাড়াবে বলে আশঙ্কা জানিয়েছেন ডেমোক্র্যাটরা। তবে ট্রাম্প বলছেন, এটি বরং মধ্যবিত্তদের আরও সুবিধা দেবে। কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আইনটিতে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ এবং ব্যক্তিগত কর ৩৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩৯ দশমিক ৬ শতাংশ করার কথা বলা হয়েছে।

কর ব্যবস্থা বিষয়ক নির্দলীয় যৌথ কমিটি অবশ্য এর আগে বিষয়টি নিয়ে সতর্ক করেছিল। তাদের মতে, এ উদ্যোগের ফলে আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ঋণ এক লাখ ৪০ হাজার কোটি থেকে ২০ লাখ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। এছাড়া এই আইন দেশে ধনী-গরিবদের মধ্যকার ব্যবধানকে আরও প্রকট করে তুলবে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম