সৌদি আরবে মিসর থেকে পেয়ারা আমদানিতে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৭, ১৪:০৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৪:১০
image

মিসর থেকে তাজা পেয়ারা আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। মিসর থেকে আমদানিকৃত পেয়ারার নমুনা পরীক্ষায় উচ্চ মাত্রার কীটনাশক ব্যবহারের আলামত মেলার পর মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।

মিসরের প্রেসিডেন্ট ও সৌদি বাদশাহ (ফাইল ফটো)
মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংবাদ সংস্থা মিডল ইস্ট মনিটর জানায়, মঙ্গলবার সৌদি আরবের পরিবেশ, পানিসম্পদ এবং কৃষিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে মন্ত্রণালয়ের সহকারি সচিব হামাদ আল বাতশান দাবি করেন, নমুনা পরীক্ষায় দেখা গেছে মিসরের পেয়ারায় যে মাত্রার কীটনাশক ব্যবহার করা হয়েছে তার মাত্রা আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে বেশি।                                               

রিয়াদ কর্তৃপক্ষ জানায়, পরিবেশ, পানিসম্পদ এবং কৃষিবিষয়ক মন্ত্রণালয় এবং সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ) যৌথভাবে নমুনা পরীক্ষাটি চালিয়েছে। সৌদি বাজারে আমদানি হওয়া সব ধরনের সবজি ও ফলে কীটনাশকের মাত্রা পর্যবেক্ষণ করতে দেশজুড়ে যে কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে এটি তারই অংশ বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এর আগে গত জুনেও অতিরিক্ত মাত্রার কীটনাশক ব্যবহারের কারণে মিসর থেকে স্ট্রবেরি আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম