২০২০ সালে তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৮:০৫
image

আড়াইশো কোটি ডলার মূল্যের চুক্তির আওতায় তুরস্ককে অত্যাধুনিক প্রযুক্তির এবং দীর্ঘ পাল্লার চার ডিভিশনের এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। বুধবার (২৭ ডিসেম্বর) রাশিয়ার কৌশলগত রাষ্ট্রীয় করপোরেশন-রোসটেকের প্রধান সের্গেই শেমেজভ রুশ সংবাদপত্র কোমারস্যান্টকে জানিয়েছেন, চুক্তিটি অনেকটাই চূড়ান্ত। ২০২০ সালের মার্চ থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ শুরু করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কোমারস্যান্টের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মহড়া
যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে তুরস্কের মতবিরোধ সৃষ্টি হওয়ার পর দেশটি রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে। জার্মানি এরইমধ্যে তুরস্কের কাছে অস্ত্র বিক্রি করবে না বলে ঘোষণা করেছে। গত জুনেই সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠক চলাকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছিলেন। গত সেপ্টেম্বরে জানা যায়, দুই দেশের মধ্যে আড়াইশো কোটি ডলারের চুক্তি নিয়ে আলোচনা চলছে। সেসময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন,‘ইউরোপের অস্ত্রের দাম বেশি হওয়ায় তুরস্ক রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয় করবে।’

বুধবার রোসটেকের প্রধান সের্গেই শেমেজভ জানান, ক্ষেপণাস্ত্রের জন্য আপাতত তুরস্ক ৪৫ শতাংশ খরচ দেবে আর বাকি ৫৫ শতাংশ অর্থ রাশিয়া ধার হিসেবে দেবে। তিনি আরও দাবি করেন, ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কই একমাত্র দেশ যারা এস-৪০০ ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে।

শেমেজভ আরও জানান, রুশ ও তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এরইমধ্যে চুক্তিতে অর্থায়ন এবং অনুমোদনের জন্য চুক্তির চূড়ান্ত খসড়ার ব্যাপারে আলোচনা শেষ করেছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী হিসেবে এস-৪০০-কে একটি কার্যকরী ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। এটি ২৪৮ মাইল পথ পাড়ি দিতে সক্ষম। একইসঙ্গে এটি ৮০টি লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম