ট্রাম্পকে লন্ডনে স্বাগত জানানো হবে না : মেয়র

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৭, ০৯:২৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যের লন্ডনে স্বাগত জানানো হবে না বলে ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র সাদিক খান। সম্প্রতি কয়েকটি মুসলিম বিদ্বেষী ভিডিও রিটুইটের ঘটনায় যুক্তরাজ্যে ট্রাম্পের ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে লন্ডন বিধানসভায় মেয়রের কাছে ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের প্রস্তুতি সম্পর্কে জানাতে চাওয়া হয়। তারই লিখিত জবাবে মেয়র একথা বলেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।  

মেয়র সাদিক খান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিবৃতিতে সাদিক খান বলেন, ‘মেয়র হিসেবে আমি সব সময় লন্ডনবাসীর স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় কথা বলব। প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিল করতে আমি আগেও থেরেসা মে’কে বলেছি।’ তিনি আরও বলেন, ‘একটি দল আমাদের দেশে বিভেদ ও হিংসা ছড়িয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জঘন্য চরমপন্থী দলটির জন্য টুইটারে প্রচারণা চালিয়েছেন। এই ঘটনার পর যেকোনও ধরনের রাষ্ট্রীয় সফরকে তাকে স্বাগত জানানো হবে না।’

বিবৃতিতে বলা হয়, সাদিক খান নিজেসহ যুক্তরাজ্যের লোকজনকে যুক্তরাষ্ট্র ও তাদের জনগণকে ভালবাসে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য যুক্তরাজ্যের বর্ণবাদ ও বিদ্বেষবিরোধী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, ‘লন্ডন সহনশীলতা, গ্রহণযোগ্যতা ও বৈচিত্র্যতার বাতিঘর। আর ট্রাম্প বিভিন্ন সময়ে যেসব মতামত দিয়েছেন তা লন্ডনবাসীর মূল্যবোধের সঙ্গে বেমানান।’

গত মাসে ট্রাম্প যুক্তরাজ্যের চরম ডানপন্থী ‘ব্রিটেন ফার্স্ট’ দলের তিনটি মুসলিম বিদ্বেষী ভিডিও রি-টুইট করেন। এ ঘটনায় যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হয়। এরপর দেশটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ট্রাম্পের যেকোনও ধরনের ভ্রমণের বিরুদ্ধে কথা বলা শুরু করেন। সে সময় থেরেসা মে ট্রাম্পের রিটুইটকে ‘ভুল’ বলে অভিহিত করেন। জবাবে ট্রাম্প তাকে যুক্তরাজ্যে ‘ধ্বংসাত্মক গোড়া ইসলামি সন্ত্রাসবাদে’র দিকে নজর দিতে বলেন। এরপর সাদিক খানসহ সারাদেশে নিন্দার ঝড় উঠলেও থেরেসা মে ট্রাম্পের সফর বাতিল করেননি।

এরপরও আগামী ফেব্রুয়ারিতে ট্রাম্প যুক্তরাজ্য সফর করবেন বলে চিন্তা করা হচ্ছে। সফরে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করবেন। তিনি দক্ষিণ লন্ডনের বাটেরসা এলাকায় যুক্তরাষ্ট্রের নতুন দূতাবাসও উদ্বোধন করবেন বলে ধারণা করা হচ্ছে।

 

 

/আরএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি