দুইমাস পর তুরস্কে ভিসা সেবা পুনরায় চালু করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৭, ১৮:২৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৪

 

 

প্রায় দুই মাস বন্ধ রাখার পর তুরস্কে সম্পূর্ণ ভিসা সেবা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে মার্কিন দূতাবাস। দেশটিতে মার্কিন দূতাবাসের এক স্থানীয় কর্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে ওই সেবা বন্ধ করা হয়েছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এসব তথ্য জানায়।

তুর্কি-মার্কিন সম্পর্ক

তুরস্কে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি টুইট বার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, আর কোনও স্থানীয় কর্মচারীকে আটক করা হবে না বলে তুরস্ক সরকারের উচ্চ পর্যায় থেকে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, দাপ্তরিক দায়িত্ব পালনের জন্য কোনও স্থানীয় কর্মচারীকে আটক বা গ্রেফতার করা হবে না বলে দেওয়া প্রতিশ্রুতি মেনে চলবে আঙ্কারা। আর আমাদের কোনও স্থানীয় কর্মচারীকে আটক করতে চাইলে তুর্কি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র সরকারকে তা অগ্রিম জানাবে। এই প্রতিশ্রুতির পরই তুরস্কে ভিসা সেবা পুনরায় চালু করতে সম্মত হয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

দুই মাস আগে ইস্তানবুলে মার্কিন দূতাবাসে কর্মরত মেতিন তোপুজকে ফেতুল্লা গুলেন সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। গত বছর তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পেছনে সংগঠনটিকে দায়ী করে আসছে তুর্কি সরকার। এর জবাব দিতেই গত ৮ অক্টোবর তুর্কি নাগরিকদের জন্য অ-অভিবাসী ভিসা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র দূতাবাস। এনিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে যুক্তরাষ্ট্রে তুর্কি দূতাবাস ভিসা সেবা পুনরায় করলে ৪ নভেম্বর সীমিত পর্যায়ে ভিসা প্রক্রিয়াকরণের কাজ শুরু করেছিল মার্কিন দূতাবাস।

 

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম