জেরুজালেম ইস্যুতে ট্রাম্পকে প্রত্যাখ্যান করায় পোপকে ধন্যবাদ জানালেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৭, ২০:০৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ২০:১৭

জেরুজালেম ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করায় ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শুক্রবার দুই নেতার এক ফোনালাপে ওই ভূমিকার জন্য পোপের প্রশংসা করেন তুর্কি প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

রজব তাইয়্যেব এরদোয়ান এবং পোপ ফ্রান্সিস ফোনালাপে জেরুজালেমের স্থিতাবস্থার ওপর জোর দেন দুই নেতা। এর আগে বড়দিনের বার্তায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংকট নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানান পোপ ফ্রান্সিস। তিনি বলেন, দুই দেশ যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। আসুন আমরা প্রার্থনা করি যেন আবারও সংলাপ শুরু হয়। উভয় পক্ষ যেন সমঝোতার মাধ্যমে নেওয়া সমাধানে পৌঁছাতে পারে।

পোপ ফ্রান্সিস বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতায় পীড়িত শিশুদের মধ্যে আমরা যিশুকে দেখতে পাচ্ছি।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ওই স্বীকৃতির ঘটনায় প্রথম থেকেই সোচ্চার তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, বিশ্বনেতাদের উচিত জাতিসংঘে এ ইস্যুতে ট্রাম্পকে উচিৎ শিক্ষা দেওয়া।

এ ইস্যুতে ওআইসি’র জরুরি সম্মেলন আহ্বান করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ওই সম্মেলন থেকে ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করা হয়।

২০১৭ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিলেও তুরস্ক সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে পাঠায়। ভোটাভুটির আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, আজকে আমরা তিনটি বিশ্বাসের মানুষদের শহর জেরুজালেম নিয়ে কথা বলতে এখানে হাজির হয়েছি। জাতিসংঘের সদস্য দেশগুলো তাদের ভোট ও মর্যাদা বিকিয়ে দেবে; এমনটা চিন্তা করা অনৈতিক।

তিনি বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের এ সংক্রান্ত প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক।

মেভলুত কাভুসোগলু বলেন, জাতিসংঘের একটি সদস্য দেশ (যুক্তরাষ্ট্র) সংস্থাটির অন্য সব সদস্যকে শাসিয়েছে। কিন্তু শক্তিশালী পক্ষ হলেই কারও অবস্থান সঠিক হয়ে যায় না। আমাদের বলা হয়েছে, হয় প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতে অন্যথায় এর পরিণতি ভোগ করতে। কিন্তু তুরস্ক কখনও আল কুদসের (জেরুজালেমের আরবি নাম) বিষয়টি ছেড়ে দেবে না। ফিলিস্তিনিদের কখনও একা ছেড়ে দেওয়া হবে না। দুনিয়া পাঁচ পরাশক্তির (নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য) চাইতেও বড়।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম