আহেদ তামিমির বিরুদ্ধে ১২টি অভিযোগ আনতে চেয়েছিল ইসরায়েল

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০১৮, ১৭:১৪আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৭:৩৪

 

 

ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতীক হয়ে ওঠা আহেদ তামিমির বিরুদ্ধে ১২টি অভিযোগ আনতে চায় ইসরায়েলি কর্তৃপক্ষ। সোমবার তার বিরুদ্ধে এসব অভিযোগ আদালতে উত্থাপন করে কর্তৃপক্ষ। তবে আদালত তার বিরুদ্ধে ৫টি অভিযোগ গ্রহণ করেছে। তামিমির বাবার আশঙ্কা, ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতীকে পরিণত হওয়ায় ইসরায়েলে তামিমিকে যতবেশি সম্ভব কারাগারে রাখতে চায়। এজন্যই তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এসব তথ্য জানা গেছে।

ফিলিস্তিনি পরতাকা হাতে আহেদ তামিমি

দখলদার ইসরায়েলি সেনাকে থাপ্পড় ও লাথি মারার ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসে ১৬ বছর বয়সী আহেদ। এমন দুঃসাহসিকতা দেখানোয় ফিলিস্তিনি কিশোরী ও তার মাকে গ্রেফতার করে ইসরায়েলি সেনারা। তাকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। তার মুক্তির জন্য যুক্তরাজ্য থেকে মিসরে আওয়াজ উঠেছে। হয়ে ওঠেছেন ফিলিস্তিনি জনগণের মুক্তি আন্দোলন ও তৃতীয় ইন্তিফাদার প্রতীকী চরিত্র। ফিলিস্তিনি ও ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সমর্থকরা ১৬ বছর বয়সী কিশোরীকে ফিলিস্তিনি প্রতিরোধের নারী নেত্রী হিসেবে অভিহিত করছেন। 

আহেদ তামিমির আইনজীবী গাবি লাস্কি জানান, সোমবার রামাল্লার কাছে ইসরায়েলের অফার সামরিক আদালতে শুনানি চলাকালে আহেদের বিরুদ্ধে ১২টি অভিযোগ আনা হয়। এরমধ্যে রয়েছে ইসরায়েলি সেনাকে লাঞ্ছিত করা, তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়াসহ আগের পাথর ছোড়ার অভিযোগও আনা হয়েছে। 

ফিলি্স্তিনি কিশোরী আহেদ তামিমি

গাবি লাস্কি বলেন, আহেদের মা নারিমানের বিরুদ্ধেও লাঞ্ছনার অভিযোগের পাশাপাশি সামাজিক মাধ্যমে ভিডিও আপলোড করে উত্তেজনা ছড়ানোর অভিযোগ করা হয়েছে। আইনজীবী আরও বলেন, আহেদ ও নারিমানের অভিযোগের মধ্যে ওই ভিডিও ছাড়াও পূর্বের ঘটনাকে আনা হয়েছে। আর নূরের বিরুদ্ধে এক সেনা সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগসহ সেনাদের দায়িত্বে পালনে বাধা দেওয়ার অভিযোগ করা হয়।

রামাল্লাহর কাছের নাবি সালেহ গ্রামের তামিমি পরিবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের জন্য সেখানকার পরিচিত মুখ। আহেদ এবার প্রথমবারের মতো গ্রেফতার হলেও তার মা নারিমান অন্তত পাঁচবার গ্রেফতার হয়েছেন। তাদের আরেক আত্মীয় মানাল তামিমিকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছিল। বিখ্যাত নারী আন্দোলনকারী মুনথার আমিরার মুক্তি দাবিতে অফার কারাগারের সামনে বিক্ষোভ করার সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি।

লাস্কি বলেন, নুর ও মানাল তামিমির জামিন পাওয়া গেছে। তবে সেনাবাহিনীর আইনজীবীরা মঙ্গলবার আপিল করার সুযোগ পাবেন। লাস্কি আহেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কথা উল্লেখ করে বলেন, ‘তাকে সম্ভবত অনেক সময় কারাগারে থাকতে হবে।’

সাধারণত ইসরায়েলিরা পাথর নিক্ষেপের ঘটনায়  ৬ থেকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া দেয়।

আহেদের বাবা বাসেম তামিমিও বেশ কয়েকবার কারাগারে গেছেন। আল জাজিরাকে তিনি বলেন, এসব অভিযোগে সম্ভবত তার মেয়েকে শাস্তি হিসেবে কারাগারে পাঠানো হবে। তিনি বলেন, ‘তারা তাকে যতদিন পারে জেলে রাখার জন্যই বিশেষভাবে মামলাটি দায়ের করেছে।’ তিনি আরও বলেন, আমি আমার মেয়েকে নিয়ে ‍উদ্বিগ্ন। তার ভাগ্য এখন মানুষের হাতে যারা ফিলিস্তিনিদের পূর্ণাঙ্গ মানুষই মনে করে না।’ 

বাসেম তামিমি বলেন, ইসরায়েল আহেদের ভাবমূর্তি নষ্ট ও মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারণ সে এখন প্রতিরোধের প্রতীক। তারা অন্য তরুণ ফিলিস্তিনিদের দেখাতে চায় প্রতিরোধের চেষ্টা করলে তাদের কী হবে।’

ভাইকে বাঁচাতে ইসরায়েলি সেনা সদস্যের হাতে কামড় দেয় আহেদ তামিমি

কারাবন্দিদের অধিকার বিষয়ক সংস্থা আদামির জানিয়েছে, ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগটি খুবই সাধারণ। দখলকৃত পশ্চিমতীরের যেসব এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে সেখানে পাথর ছোড়ার জন্য ২০ বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান রাখা হয়েছে।

সংস্থাটি বলেছে, ‘‘ইসরায়েল নিয়মিতভাবে রাজনৈতিকভাবে সক্রিয় ফিলিস্তিনি পরিবারগুলোর ‘তরুণ ও দুর্বল’ সদস্যদের লক্ষ্য করে। যাতে তাদের পরিবারের উপর চাপ প্রয়োগের মাধ্যমে পুরো সম্প্রদায়ের সামাজিক সংহতি ভণ্ডুল করা যায়।’’

 

/আরএ/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম