সৈকতে বাস পড়ে পেরুতে ৪৬ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৮, ০৭:৪৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৮:১১

সৈকতে বাস পড়ে পেরুতে ৪৬ জনের প্রাণহানি দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। একটি যাত্রীবাহী বাস খাড়া পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচের পাথুরে সৈকতে পড়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

৫৭ জন আরোহী নিয়ে রাজধানী লিমার উত্তরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রশান্ত মহাসাগরীয় সংকীর্ণ ওই সড়কটিকে পেরুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক বলে মনে করা হয়। স্থানীয়ভাবে সড়কটি ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত। এই নামের বাংলা অর্থ দাঁড়ায় শয়তানের মোড়।

দুর্ঘটনার পর পাথুরে সৈকতে নিহতদের মরদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

এক বিবৃতিতে এ প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছে পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম