ফিলিস্তিনের গাজায় পরিস্থিতি তীব্র করতে যেকোর ধরনের সামরিক পদক্ষেপের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে গাজাভিত্তিক ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদ। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ঝিনহুয়ার বরাত দিয়ে মধ্যপাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
ইসলামিক জিহাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, জায়নবাদী সংবাদম্যাধমের মদদে ইসলামিক জিহাদের বিরুদ্ধে হুমকি ইসরায়েলি আগ্রাসনের বৈধতা দেওয়ার প্রচেষ্টা। তাদের
গত শুক্রবার (২৯ ডিসেম্বর) ইসলামিক জিহাদের বিরুদ্ধে মর্টার শেল হামলার অভিযোগ আনে ইসরায়েলি কর্মকর্তারা। এরই প্রতিক্রিয়ায় বুধবার ওই বিবৃতি প্রকাশ করে সংগঠনটি।
এই বিবৃতিকে ইসলামিক জিহাদের পক্ষ থেকে একটি হুমকি বলে দাবি করেছে ইসরায়েলি বিশ্লেষকরা। বিবৃতিতে বলা হয়, ‘দখলদারির বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেওয়ার মতো সাহস আমাদের আছে’।
এর আগে সোমবার ইসায়েলি সেনাবাহিনী দাবি করে, গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়েছে। যা দক্ষিণ ইসরায়েলের একটি খোলা এলাকায় আঘাত করে। এতে কোনও হতাহত ও ক্ষয়ক্ষতি হয়নি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবারের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল হামাসের সামরিক অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায়।
তারও আগে শুক্রবার গাজায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছিল, উত্তর গাজায় হামাসের সামরিক ভবনে তারা ট্যাংক ও বিমান নিয়ে হামলা চালিয়েছে।
৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার দুই দিনের মাথায় গাজায় রকেট হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ওই হামলায় হামাসের দুই সদস্য নিহত হয়েছিলেন।








