হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আইএসের

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৮, ১২:০০আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১২:২৯

ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর এবার জঙ্গি গোষ্ঠী আইএসের রোষানলে পড়লো ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে তাদের পুরোপুরি ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার করেছে জঙ্গিরা। তাদের দাবি, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ করতে ব্যর্থ হওয়ায় হামাসের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আইএসের বুধবার আইএসের মিসর শাখার পক্ষ থেকে নতুন এক হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করে হামাসের বিরুদ্ধে এই যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেইল অনলাইন।

২২ মিনিটের ওই ভিডিওতে কমলা রঙের পোশাক পরিহিত এক বন্দিকে চোখ বেঁধে হাঁটু নিচু করে বসিয়ে রেখে গুলি করে হত্যা করা হচ্ছে। আইএসের দাবি, ওই ব্যক্তি হামাসের সামরিক শাখাকে সহযোগিতা করেছিল।

ভিডিওতে আবু কাজেম আল মাকদিসি নামের এক জঙ্গি ঘোষণা করে, ‘হামাসের কাছে কখনোই আত্মসমর্পণ করা হবে না। তাদের বিরুদ্ধে বিস্ফোরক, সাইলেন্সড পিস্তল এবং বোমা ব্যবহার করা হবে। তাদের আদালত ও নিরাপত্তা কেন্দ্রগুলোতে বোমা হামলা চালানো হবে। কারণ এগুলো তাদের ক্ষমতা ধরে রাখার মূল চালিকাশক্তি।’

২০১৭ সালের ৬ ডিসেম্বর ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই স্বীকৃতির ঘোষণার পরই এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। ৮ ডিসেম্বর শুক্রবার থেকে ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদা বা সর্বাত্মক প্রতিরোধের ডাক দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে আইএসের দাবি, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছে হামাস।

ইরাক, সিরিয়ার বাইরে ইউরোপ-আমেরিকায় একাধিক হামলার দায় স্বীকার করলেও এখনও পর্যন্ত ইসরায়েল ইস্যুতে নীরব আইএস। জঙ্গিদের অধিকৃত অঞ্চলে ঢুকেও ফিরে আসা জার্মান সাংবাদিক জারগেন টোদেনহোফার-এর মতে, পুরো বিশ্বে একমাত্র ইসরায়েলকেই ভয় পায় আইএস। তিনি বলেন, ‘আইএস মনে করে তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে লড়াই করে জিততে পারবে। কিন্তু ইসরায়েলিরা অত্যন্ত শক্তিশালী এবং গেরিলা যুদ্ধে অপরাজেয়।’ প্রায় ১০ দিন আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে কাটান ওই সাংবাদিক। ফিরে আসার পর জিউশ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ওই জার্মান সাংবাদিক।

আইএসের হামলার আশঙ্কায় থাকা দেশগুলোর মতো ইসরায়েলকে উদ্বিগ্ন মনে হয় না। ফিলিস্তিনের পক্ষে না দাঁড়ানোর ফলে ইসরায়েল আইএসকে শুধু আরব মুসলিম রাষ্ট্রগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। যার পরিণতিতে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হবে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোতে। আর ইসরায়েলও পশ্চিমা বিশ্বকে দেখাতে চায় যে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র স্থিতিশীল রাষ্ট্র।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম