আহেদ তামিমির মুক্তির দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৮, ১৬:৫২আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৭:৫২

ফিলিস্তিনি জাতিমুক্তির আন্দোলনের প্রতীক হয়ে ওঠা আহেদ তামিমির মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। শহরের প্রধান কেন্দ্রীয় টার্মিনালে এ বিক্ষোভে কয়েকশ মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ ও ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তা স্থগিতের আহ্বান জানান। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

আহেদ তামিমির মুক্তির দাবিতে নিউ ইয়র্কের প্রধান কেন্দ্রীয় টার্মিনালে জড়ো হন কয়েকশ মানুষ

আহেদ তামিমিকে  তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিক্ষোভকারীরা ‘অবিলম্বে আহেদ তামিমির মুক্তি চাই’,  ‘ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা করা বন্ধ করতে হবে’,  ‘ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে হবে’ লেখা সম্বলিত ব্যানার নিয়ে স্লোগান দেন। দুই সপ্তাহ আগে রাতের বেলা অভিযান চালিয়ে দখলদার ইসরায়েলি সেনাকে থাপ্পড় ও লাথি মারার ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসে ১৬ বছর বয়সী আহেদ। সে সময় তামিমিসহ তার মাকে গ্রেফতার করে ইসরায়েলি সেনারা। তাকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। তামিমি রূপান্তরিত হন ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতীকে। তার মুক্তির জন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বিভিন্ন আরব দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় ওঠে। এবার নিউ ইয়র্ক থেকে বিক্ষোভের খবর জানা গেলো।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভকারীরা দাবি করেন, ইসরায়েল আহেদ ও তার মাকে অবৈধভাবে আটক করেছে। এতে আহেদ তামিমির পরিবারের আন্দোলনের তথ্য তুলে ধরা হয়েছে। এ আন্দোলনের কারণে তার পরিবারের অনেককে ইসরায়েলি বাহিনী গুলি করেছে বলেও সেখানে উল্লেখ করা হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ওই বিক্ষোভ শেষ হয়েছে।

গত সোমবার আহেদ তামিমি ও তার মা নারিমানকে আরও আট দিন আটক রাখার নির্দেশ দেয় আদালত। তার বিরুদ্ধে তদন্ত চালু রাকার জন্য আটকের মেয়াদ বাড়ানো হয়েছে বলে সে সময় জানানো হয়। ইতার বিরুদ্ধে ১২টি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে রয়েছে, ইসরায়েলি সেনাদের হুমকি, সেনাকে আক্রমণ, সেনাদের দায়িত্ব পালনে বাধা, প্ররোচনা ও সম্পত্তি নষ্ট করা। তামিমির মায়ের বিরুদ্ধেও এসব অভিযোগের পাশাপাশি ভিডিওটি ফেসবুকে প্রকাশ করে অন্যদের এসব কাজে উদ্বুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ শুনানির অংশ হিসেবে তাদের আটকের মেয়াদ বাড়ানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। তবে তার কাজিন নূরকে ৪৮ ঘণ্টার জন্য জামিন দেওয়া হয়েছে।

ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতীক আহেদ তামিমি

 

 

২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির পরই নতুন করে রাজপথে নামে মুক্তিকামী ফিলিস্তিনিরা। বিপরীতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নারী ও শিশুসহ গ্রেফতার করা হয়েছে ৬ শতাধিক মানুষকে। এমনকি ছোট শিশুদের ধরে নিয়ে খাঁচায় বন্দি করে রাখার মতো বর্বরোচিত ঘটনাও ঘটেছে।

/আরএ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম