ইমরান খানের বিয়ের গুজবে পিটিআই-এর বিবৃতি

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৮, ১৩:১৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৩:৩৮
image

দলীয় প্রধান ইমরান খানের বিয়ের গুজবকে প্রথমে ভ্রান্ত বলে উড়িয়ে দিলেও এবার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-পিটিআই এক বিবৃতিতে স্বীকার করেছে, পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক তার ধর্মগুরু মেনকা বুশরাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। পিটিআই বলছে, নিজের মতামত জানাতে বুশরা খানিকটা সময় চেয়েছেন। তিনি প্রস্তাবটি গ্রহণ করলে ইমরান খান নিজেই তা দেশবাসীকে জানাবেন।
ইমরান-বুশরা

গতকাল শনিবার বেনামি সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে ইমরান খানের বিয়ের গুজব ওঠে। গোপন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বহুদিনের বন্ধু বুশরা মেনকাকে বিয়ে করেছেন তিনি। গত ১ জানুয়ারি লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটির সেক্টর ওয়াই’র একটি বাসায় ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। 

বুশরা একজন পীর। তিনি ইমরানের আধ্যাত্মিক ধর্মগুরু বলে পরিচিত। বিভিন্ন সময় ইমরান তার কাছে রাজনৈতিক পরামর্শ নিয়ে থাকেন। গুজব উঠেছে, পিটিআই’র কোর কমিটির অন্যতম সদস্য মুফতি সাইদ তাদের বিয়ে পড়িয়েছেন। একই ব্যক্তি ২০১৫ সালের নভেম্বরে ইমরানের সঙ্গে রেহাম খানের বিয়ে দিয়েছিলেন। 
বুশরা মেনকা এক সরকারি কর্মচারীর সাবেক স্ত্রী। কয়েক মাস আগেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তার সাবেক স্বামী বিবাহ বিচ্ছেদের খবর স্বীকার করলেও ইমরানের সঙ্গে বিয়ের বিষয়ে বলতে রাজি হননি বুশরা। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, পাঞ্জাবের মেনকা পরিবারের বুশরার সঙ্গে বিয়েতে ইমরানের রাজনৈতিক সচিব আওয়ান চৌধুরী আমন্ত্রিত ছিলেন। একে অবশ্য গুজব বলে উড়িয়ে দিয়েছেন আওয়ান। পিটিআই’র চিফ হুইপ শিরিন মাজারিও এই খবরকে হাস্যকর বলে উড়িয়ে দেন।
পিটিআই-এর পক্ষ থেকে প্রাথমিকভাবে বিয়ের খবর অস্বীকার করা হলেও রবিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইমরান খান কেবল বুশরা মেনকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। বুশরা তাকে জানিয়েছেন, নিজের সন্তানসহ পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলার পর তিনি ইমরানকে নিজের মতামত জানাবেন। 

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম