ট্রাম্পের নীতি বাস্তবায়নে মিডিয়াকে হাতিয়ার করছে মিসরীয় গোয়েন্দারা!

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৮, ২১:০২আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২১:০৯
image

প্রকাশ্যে মিসর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিলেও গোপনে সম্প্রচারমাধ্যমকে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রচারণা চালানোর প্ররোচনা দেওয়া হয়েছে। মিসরের এক গোয়েন্দা কর্মকর্তা তিন টেলিভিশন উপস্থাপক ও এক অভিনেত্রীকে ফোন করে মার্কিন ঘোষণার পক্ষে প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন। ওই চারটি ফোনালাপের রেকর্ড হাতে পাওয়ার দাবি করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস খবরটি জানিয়েছে। ওই গোয়েন্দা কর্মকর্তার নাম আশরাফ আল খোলি বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

জেরুজালেম
ইসরায়েল-ফিলিস্তিন সংকট প্রশ্নে স্বতন্ত্র দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘদিনের মার্কিন নীতি থেকে সরে এসে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকরকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মোকাবিলা করতে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছিল মিসর। পরিষদের ১৪ সদস্য প্রস্তাবের পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্র এতে ভেটো দেয়। তবে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে সাধারণ পরিষদে ১২৮-৯ ভোটে একই ধরনের একটি প্রস্তাব পাস হয়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মিসরের গোয়েন্দারা প্রায়শই টেলিভিশন টক শো উপস্থাপকদের নির্দেশনা দিয়ে থাকেন। উপস্থাপকরা সেই নির্দেশনাকে এমনভাবে উপস্থাপন করেন যেন কোনও সূত্রের সঙ্গে সাংবাদিক কথা বলেছেন। সংবাদমাধ্যমটি বলছে, জেরুজালেম প্রশ্নেও মিসরীয় গোয়েন্দাদের একইরকমের ভূমিকা পালন করতে দেখা গেছে। চারটি ফোনালাপের অডিও বিশ্লেষণ করার দাবি করে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে প্রকাশ্যে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলেও মিসরীয় গোয়েন্দারা গোপনে দেশটির সম্প্রচার মাধ্যমগুলোকে প্ররোচনা দিয়েছেন। প্রভাবশালী টক শো উপস্থাপকদের আশরাফ আল খোলি নামের ওই গোয়েন্দা বোঝাতে চেয়েছেন, ‘অন্য আরব ভাইদের মতো’ ট্রাম্পের ঘোষণা প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেও ইসরায়েলের সঙ্গে শত্রুতায় মিসরের জাতীয় নিরাপত্তার কোনও স্বার্থ নেই। ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা না করে দর্শকদের কাছে তা ইতিবাচকভাবে উপস্থাপনের জন্য ওই  উপস্থাপকদেরকে পরামর্শ দেন তিনি। আজমি মেগায়েদ নামের এক উপস্থাপক ফোনালাপের রেকর্ডিংগুলোর সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

আজমি মেগায়েদের সঙ্গে আলাপচারিতাসহ অন্য তিনটি আলাপের রেকর্ডিং নিউ ইয়র্ক টাইমসের কাছে পৌঁছে দেয় প্রেসিডেন্ট সিসির বিরোধী এক ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের এক সমর্থক। তবে কোথা থেকে এই রেকর্ডিং করা হয়েছে তা জানা যায়নি।

ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের সংঘর্ষ
টিভি উপস্থাপক হাসাসিনের সঙ্গে আলাপচারিতায় গোয়েন্দা কর্মকর্তা আশরাফকে বলতে শোনা যায়, আমাদের জনগণের অবস্থান জানাতে আপনাকে ফোন করেছি। আমি আপনাকে মিসরের জাতীয় নিরাপত্তাজনিত স্বার্থ কী এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার ঘটনায় আমাদের সুবিধা কি, ঠিক আছে?’ ‘আমাকে নির্দেশ দিন,’ উত্তরে তাকে বলেন হাসাসিন। এরপর আশরাফ বলতে থাকেন, আর সব আরব ভাইদের মতো আমরাও এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেছি। তারপরও বিষয়টি বাস্তব আকারে বিবেচনা করতে হবে। ফিলিস্তিনিরা প্রতিরোধ করতে পারবে না, আর আমরা যুদ্ধে জড়াতে চাই না। আপনি জানেন আমাদের করার অনেক কিছুই আছে।’

আশরাফ বলতে থাকেন, ‘ইন্তিফাদা ইস্যুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি ইন্তিফাদা মিসরের জাতীয় নিরাপত্তার স্বার্থ মেটাতে পারবে না। আর তা হামাস আর ইসলামি কট্টরপন্থীদের উত্থান ঘটাতে পারে।

আশরাফ হাসাসিনকে বলেন, ‘পরে দিনশেষে গিয়ে দেখা যাবে জেরুজালেম রামাল্লাহর চেয়ে আলাদা কিছু হবে না। তাহলে ফিলিস্তিনি নাগরিকদের দুর্ভোগের কী হবে?’

আশরাফ বলেন, ‘সমাধানে পৌঁছানো জরুরি, আর সেখানে পৌঁছাতে জেরুজালেম নয় রামাল্লাহ হবে ফিলিস্তিনি রাজধানী। যুদ্ধের কারণে আর কোনও প্রাণহানির শেষ টানতে আমরা সেই পথেই এগুচ্ছি।’

তিন টেলিভিশন উপস্থাপককে প্রায় একই ধরনের বার্তা দিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা। আর এসব উপস্থাপকরা তাদের সম্প্রচারেও ওই বার্তার প্রতিফলন দেখিয়েছেন। মেগায়েদের সঙ্গে আলাপচারিতায় আশরাফ আরও একধাপ এগিয়ে তাকে পরামর্শ দেন। প্রতিদ্বন্দ্বী কাতার আর তার আমিরের প্রসঙ্গ টেনে তাকে বলেন, ‘আপনি বলবেন তামিম আর কাতারও ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক রাখছে। আর আপনিও তা জানেন।’ উত্তরে মেগায়েদ বলেন, অবশ্যই আছে। আমি আনন্দিত, আমি আনন্দিত আর আগামী পর্বে এর শেষ টানবো। আপনার জন্য শুভকামনা বলে শেষ টানেন তিনি।

ট্রাম্পের জেরুজালেম নীতির বিরুদ্ধে কায়রোতে বিক্ষোভ
নিউ ইয়র্ক টাইমসের দাবি, ফাঁস হওয়া টেলিফোন আলাপের ব্যাপারে মিসরের সরকারের দুজন মুখপাত্রের সঙ্গে আলাপের চেষ্টা করলেও তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আর আশরাফ খোলির সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে উপস্থাপক মেগায়েদ দাবি করেছেন, নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়া এড়াতে নিজের পর্যালোচনার ভিত্তিতেই ক্যাপ্টেন আশরাফের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছিলেন তিনি। বলেন, ‘আমি আশরাফের বন্ধু আর আমরা সব সময়ই কথা বলি। আরেকটি ইন্তিফাদার পরিণাম ভালো হবে না। আপনি যা শুনেছেন তা প্রকাশ্যে বলতে আমার কোনও সমস্যা নেই।’

অন্য তিনটি আলাপের মধ্যে দুটি হয়েছিলো অপর দুই পরিচিত উপস্থাপকের সঙ্গে। তারা হলেন মফিদ ফওজি ও সাইদ হাসাসিন। এদের মধ্যে ফওজি ফোনালাপের কথা অস্বীকার করে দ্রুত ফোন কেটে দেন বলে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। আরেক উপস্থাপক ও সংসদ সদস্য সাইদ হাসাসিন কথা বলার আশ্বাস দিয়েও পরে আর নিউ ইয়র্ক টাইমসের ফোন ও এসএমএসের উত্তর দেননি বলে দাবি করা হয়েছে। চতুর্থটি ফোন কলটি ছিলো মিসরীয় গায়ক ও অভিনেত্রী ইয়ুসরার কাছে। তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি।

মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ব্যক্তিগতভাবে ট্রাম্পের ঘোষণার বিরোধী। দেশটির সরকারের ঘনিষ্ঠ ধর্মীয় নেতারাও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবও উত্থাপন করেছিল মিসর। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আশরাফ খোলি মিসরের যে উপস্থাপকদেরকে ফোন করেছেন তারা সবাই তার পরামর্শ শুনেছেন। অন্যান্য আরব মিডিয়াগুলোতেও জেরুজালেম প্রশ্নে নীরবতা দেখা গেছে। অথচ ১৯৪৮ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত আরব মিত্রদের নিয়ে যে মিসর তিনবার ইসরায়েলের বিরুদ্ধে তিনবার যুদ্ধ করেছে তারা এমন অবস্থান নেবে তা এক দশক আগেও কল্পনা করা যেতো না।

 

/জেজে/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম