সাবেক ইরানি প্রেসিডেন্ট আহমদিনেজাদ গৃহবন্দি হচ্ছেন?

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ১৪:৩৫আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৫:৪৯
image

সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ আটক হয়েছেন বলে খবর প্রকাশ করেছে লন্ডনভিত্তিক আল-কুদস-আল-আরাবি। ফিলিস্তিন-প্রবাসীদের মালিকানাধীন ওই সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। বলা হয়েছে, বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ইরান সরকার আহমদিনেজাদকে আটক করেছে। তেহরানের ‘নির্ভরযোগ্য সূত্র’কে উদ্ধৃত করে আল আরাবির দাবি, কর্তৃপক্ষ এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমতি নিয়ে আহমদিনেজাদকে গৃহবন্দি করতে চাইছে।  সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ

২৮ ডিসেম্বর ইরানে প্রাথমিকভাবে অর্থনৈতিক সংকট এবং দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভের সূচনা হলেও এরইমধ্যে তা রাজনৈতিক মাত্রা পেয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তেহরানসহ অন্যান্য শহরে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রথমবারের মতো উত্তাল স্লোগান উঠেছে দ্রব্যমূল্য বৃদ্ধি, ঘুষ-দুর্নীতি কিংবা হুথি-হিজবুল্লাহ-ফিলিস্তিনকে সমর্থনের বিরুদ্ধে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাকের কারণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিই হয়ে উঠেছেন ক্ষোভের লক্ষ্যবস্তু। 

আল-কুদস-আল-আরাবির প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের শেষের দিকে সরকারবিরোধী মন্তব্য করেছিলেন আহমদিনেজাদ। অভিযোগ করেছিলেন, ইরান ‘অব্যবস্থাপনা’র শিকার এবং হাসান রুহানি ও তার সরকার ‘বিশ্বাস করে তারাই ওই ভূখণ্ডের মালিক আর জনগণ হলো একটি অজ্ঞ সমাজ’। আহমদিনেজাদ আরও অভিযোগ করেছিলেন, ‘বর্তমান নেতাদের মধ্যে কয়েকজন জনগণের সমস্যা ও দুর্দশার ব্যাপারে ব্যাপক উদাসীন। সমাজ বাস্তবতার সঙ্গে তারা সম্পর্কহীন।’ এসব মন্তব্যকে কেন্দ্র করেই আহমদিনেজাদকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করছে আল-কুদস-আল-আরাবি।

আল-কুদস-আল-আরাবির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল, দ্য সান, মেট্রো, মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট, পাকিস্তানি সংবাদমাধ্যম ডনসহ বিভিন্ন সংবাদমাধ্যম আহমদিনেজাদের আটকের খবর দিলেও পৃথকভাবে কেউই খবরটির সত্যতা নিশ্চিত করতে পারেনি। এদিকে সোমবার (৮ জানুয়ারি) ইরানের বিক্ষোভ ১২ দিনে গড়িয়েছে। ইরান সরকারের হিসেবে অনুযায়ী, চলমান বিক্ষোভ-সহিংসতায় এই পর্যন্ত ২২ জন নিহত হয়েছে। তবে গত শুক্রবার সরকারবিরোধীরা দাবি করেছে নিহতের সংখ্যা ৫০ এ পৌঁছে গেছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম