ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৩

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৮, ০৯:০০আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ০৯:১৪
image

যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়ায় দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে প্রায় ১৬৩ জন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। ক্যালিফোর্নিয়ায় ‍ভূমিধসে নিহত ১৩
বিবিসি জানায়, অন্তত ২০ জন দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারজনের অবস্থা গুরুতর। এখনও রোমারো ক্যানিয়নে আটকা পড়ে আছে ৩০০ মানুষ।

পুলিশ জানায়, ‘জায়গাটি এখন বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ এর মতো দেখাচ্ছে।’

গত মাসে দাবানলের কারণে হওয়ায় অনেক এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ও ভূমিধস হয়েছে। মূল উপকূলে ৪৮ কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে আছে।

জরুরি বিভাগ থেকে জানানো হয়, অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাজার হাজার মানুষ ঘটনাস্থল থেকে পালিয়ে আসছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় মন্টেসিটো শহর। এই শহরেই সবচেয়ে বেশি হতাহত হয়েছে। ভূমি ধসের পর রাস্তায় কাদা জলের পাশাপাশি বড় বড় পাথর পড়ে থাকতে দেখা গেছে।

উদ্ধারকাজ যেখানে চালানো সম্ভব নয় সেখানেই বাড়িগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মকর্তারা। 

/এমএইচ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি