সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণে ট্রাম্পই শীর্ষে: সিপিজে

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৮, ১৮:৩২আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৯:০৭
image





মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে  সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণকারীদের চ্যাম্পিয়ন আখ্যা দিয়েছে নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। সংবাদমাধ্যমের প্রতি বৈরি বিশ্বনেতাদের ৫টি ক্যাটাগরিতে বিভক্ত করে ব্যাঙ্গাত্মক খেতাব দিয়েছে সংগঠনটি। স্বাধীনতা হরণের ক্যাটাগরিতে ট্রাম্পকে শীর্ষে রেখেছে সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা ওই সংগঠন।

ডোনাল্ড ট্রাম্প

বছরজুড়ে সংবাদমাধ্যম আর সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া খবর পরিবেশনের ক্রমাগত অভিযোগ করে গেছেন ট্রাম্প। চলতি বছরের ৩ জানুয়ারি তিনি সাংবাদিকদের জন্য নিজেও একটি ব্যঙ্গ পুরস্কারের ঘোষণা দেন। টুইট বার্তায় তিনি বলেন, ‘সোমবার বিকেল পাঁচটায় আমি বছরের সেরা অসৎ আর দুর্নীতিবাজ মিডিয়া পুরস্কার ঘোষণা করতে যাচ্ছি। ভুয়া সংবাদমাধ্যমের সবচেয়ে অসৎ আর খারাপ রিপোর্টিংয়ের বিভিন্ন বিষয়কে সামনে আনবে এই পুরস্কার। সাথেই থাকুন।’
সিপিজে মোট পাঁচটি বিভাগে বুধবার এবারে এই পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে ‘বৈশ্বিক গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী’ বিভাগে একাই পুরস্কার জিতেছেন ডোনাল্ড ট্রাম্প।
সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফিকা কর্মসূচির ডিরেক্টর শেরিফ মানসুর এই পুরস্কারের ঘোষণার পর আল জাজিরাকে বলেছেন, ট্রাম্পের ‘সামগ্রিক অর্জনের’ জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তিনি বলেন, এটা আমেরিকার প্রেসিডেন্ট আর তিনি যা বলেন তা যথেষ্ট কার্যকারিতা বহন করে।
সিপিজের ওয়েবসাইটে ঘোষণা করা এই পুরস্কারে সবচেয়ে পাতলা চামড়া (মোস্ট থিন স্কিনড) বিভাগেও রানার আপ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক ভিত্তিক স্বাধীন ও অলাভজনক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষায় কাজ করে থাকে। সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর সাংবাদিকের সুরক্ষায় বিশ্বব্যাপী তাদের জোরালো কণ্ঠ তুলে ধরে থাকে।



/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম