পশ্চিম তীরে আরও ১১০০ বসতবাড়ি নির্মাণের অনুমোদন ইসরায়েলের

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৮, ১৬:১৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৬:২৩
image

অধিকৃত পশ্চিম তীরে ১১০০টিরও বেশি নতুন বসতবাড়ি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার (১০ জানুয়ারি) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বসতি নির্মাণ সংক্রান্ত তদারকিতে নিয়োজিত কমিটি এই অনুমোদন দেয়। দ্বিরাষ্ট্রনীতি সমাধানের পক্ষে কাজ করা ইসরায়েলি বেসরকারি উন্নয়ন সংস্থা পিস নাউ এর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি খবরটি জানিয়েছে।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পিস নাউ এএফপিকে জানায়, ৩৫২টি বসতভিটা নির্মাণকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আরও কিছু বসতভিটা স্থাপনের প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে আছে। পিস নাউ আরও জানায়, পশ্চিমতীরে বেশিরভাগ বসতভিটা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে, অথচ ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রনীতি সমাধানে পৌঁছাতে চাইলে এই জায়গাগুলো ইসরায়েলকে ফাঁকা করতে হবে। এইভাবে পশ্চিমতীরে বসতভিটা স্থাপনের অনুমোদন দেওয়াকে দ্বিরাষ্ট্র সমাধানের অন্তরায় বলে মনে করছে উন্নয়ন সংস্থাটি।

পিস নাউ এর তথ্য অনুযায়ী, গত বছর ইসরায়েলি বসতিতে ৬,৭৪২টি গৃহায়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। ২০১৩ সাল থেকে এই সংখ্যা সর্বোচ্চ।  

উল্লেখ্য,১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি।
১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। সেখানে ৬ লাখেরও ইসরায়েলি বসবাস করে। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও তা মানতে নারাজ ইসরায়েল।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম