তিন বছরের ফিলিস্তিনি শিশুকে গুলি ইসরায়েলি বাহিনীর

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৮, ২২:২৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২২:২৯

তিন বছরের এক ফিলিস্তিনি শিশুর মাথায় গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের তুবাস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ট্রেনিং সেশন চলাকালে শিশুটি গুলিবিদ্ধ হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

তিন বছরের ফিলিস্তিনি শিশুকে গুলি ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাথায় বুলেট আঘাত হানার পর শিশুটিকে নাবলুসে রাফিদিয়া সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

ফিলিস্তিনি অধ্যুষিত এলাকাগুলোতে মাঝেমধ্যেই এ ধরনের ট্রেনিং সেশন পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। প্রায়ই ট্রেনিং চলাকালে ফিলিস্তিনিদের নিজ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়।

এদিকে ইসরায়েলের কৃষি ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী উরি অ্যারিয়েল বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও বেশি ফিলিস্তিনিকে আহত ও হত্যা করা উচিত। বুধবার রিশেট বেট রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

উরি অ্যারিয়েল দাবি করেন, গত কয়েক দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু এতে করে ‘ফিলিস্তিনি সন্ত্রাসী’দের হতাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। তিনি প্রশ্ন তোলেন, আমাদের যেসব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে তা কেন রাখা হয়েছে? আমরা তা ছুড়ে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি পাচ্ছি। কিন্তু কেউ আহত হচ্ছে না। এখন সময় হয়েছে সেখানে (গাজা) হতাহতের ঘটনা ঘটানোর।

উরি অ্যারিয়েল বলেন, সেখানে (পশ্চিম তীর) আমরা ভিন্ন নীতি অনুসরণ করবো। এর উদ্দেশ্য হবে যারা আমাদের সঙ্গে সহাবস্থান করতে চায় তাদের জন্য সুবিধা দেওয়া। আর যারা ইহুদিদের ক্ষতি করতে চায় তাদের জীবন যন্ত্রণাদায়ক করে তোলা।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম