কাতারের আকাশসীমায় ফের আমিরাতের সামরিক বিমান!

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ১২:২৭আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৩:১৫

সংযুক্ত আরব আমিরাতের সামরিক বিমান ফের কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে কাতার। দেশটি বলছে, এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দুই দফায় এমন ঘটনা ঘটলো। শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ৩ জানুয়ারি আমিরাত থেকে বাহরাইনগামী বিমানটি কাতারের আকাশসীমা লঙ্ঘন করে। বিমানটি বিনা অনুমতিতে কাতারের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আকাশে উড্ডয়ন করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

কাতারের আকাশসীমায় ফের আমিরাতের সামরিক বিমান! এর আগে গত ২১ ডিসেম্বর স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় সংযুক্ত আরব আমিরাতের সামরিক বিমান কাতারের আকাশসীমা লঙ্ঘন করে। এ ঘটনায় জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে কাতার।

জাতিসংঘে নিযুক্ত কাতারি রাষ্ট্রদূত বলেন, এই ঘটনা কাতারের সার্বভৌমত্বের জন্য হুমকি। একইসঙ্গে এটি আন্তর্জাতিক আইন ও নিয়মের পরিপন্থী এবং উদ্দেশ্যমূলক।

২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। এ সময় সৌদি জোট কাতারে সামরিক আগ্রাসন চালানো বা সরকার পরিবর্তনের চেষ্টা করতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে তুর্কি পার্লামেন্টের অনুমতি নিয়ে কাতারের তুর্কি সামরিক ঘাঁটিতে বাড়তি সেনা মোতায়েন করে তুরস্ক। ওই ঘাঁটিতে ৫ হাজার সেনা অবস্থান করতে পারেন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম