লেবাননে গাড়িবোমা বিস্ফোরণে হামাস সদস্য আহত

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ১১:৫৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১১:৫৮
image

লেবাননের সিডন শহরে এক গাড়িবোমা বিস্ফোরণে ফিলিস্তিনি মুক্তিকামী জনগণের সশস্ত্র সংগঠন হামাসের এক সদস্য আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

লেবাননে গাড়িবোমা বিস্ফোরণে হামাস সদস্য আহত প্রতিবেদনে বলা হয়, মোহামম্দ হামদান নামে ওই হামাস সদস্য পায়ে আঘাত পেয়েছেন। তার গাড়িতেই বোমা লাগানো ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস।

এক বিবৃতিতে তারা জানায়, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এই হামলার সঙ্গে ইসরায়েল জড়িত।  

হামদানকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লেবাননের সংবাদমাধ্যমগুলো জানায়, সিডনের আল বুস্তান আল কবিরে এই হামদানের বিএমডব্লিউ গাড়িতে ফিলিস্তিনিরা প্রবেশ করছিলো। এর আগেই বিস্ফোরণ ঘটে।

বোমাটিতে ৫০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য ছিল। চালকের আসনের নিচে বোমা রাখা ছিলো। বিস্ফোরণে গাড়ি ধ্বংস হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় নিকটবর্তী একটি ভবন। আগুন নেভাতে সেখানে পৌঁছায় দমকল কর্মীরা। নিরাপত্তা কর্মীরা স্থানটি ঘিরে ফেলে।

এর আগেও হামাসের সদস্যের হত্যা চেষ্টায় ইসরায়েলকে দায়ী করেছিলো গোষ্ঠীটি। ২০১৭ সালেল নভেম্বরে তিউনিশিয়ার হামাস কমান্ডার মোহাম্মদ আল-জাওয়ারিতে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছিলো হামাস।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম