কাশ্মিরে রাজনৈতিক সমাধান চান ভারতীয় সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ১৩:৩৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:১৮
image

ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, সামরিক আলোচনার পাশাপাশি কাশ্মিরে শান্তি আনতে রাজনৈতিক সমাধান প্রয়োজন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে একথা জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত ডনের প্রতিবেদনে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে শান্তি আনতে রাজনৈতিক সমাধান চান বিপিন রাওয়াত। বিরোধপূর্ণ হিমালয় অঞ্চলে সীমানা পেরিয়ে সন্ত্রাস বন্ধের দিকে গুরুত্বারোপ করেন তিনি।

জেনারেল রাওয়াত বলেন, ওই অঞ্চলে দায়িত্বপালন করা সেনাদের নতুন কৌশল নিতে হবে। পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করা উচিত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবসময়ই চিন্তা করে সামনে এগিয়ে যেতে হয়। এমন বিরোধপূর্ণ অঞ্চলে কাজ করা সহজ নয়।

গত অক্টোবরে ভারত সরকার তাদের গোয়েন্দা সংস্থার সাবেক ব্যুরো প্রধান দিনেশ্বর শর্মাকে কাশ্মির ইস্যুতে আলোচনার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়।

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘যখন সরকার একজন আলোচনাকারীকে নিয়োগ দিয়েছে। তার মানে হচ্ছে সরকারও চাইছে রাজনৈতিক সমাধান। তারা জানতে চায় কাশ্মিরের জনগণ কী চায় এবং তাদের দুঃখ-দুর্দশা কেমন। এই বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান করা সম্ভব।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম