ইরানের পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কতা রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ২৩:৩৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২৩:৪৭

 

 

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। তাদের ওই চেষ্টায় রাশিয়া সমর্থন দেবে না জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরোভ বলেছেন, এ ধরনের পদক্ষেপ উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে কূটনীতিতে জটিলতা তৈরি করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।   

রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরোভ

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরোনেয়িাম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করে ইরান। চুক্তিটির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত হলেও হোয়াইট হাউজ চায় ইউরোপীয় স্বাক্ষরকারীরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে স্থায়ী অবরোধ আরোপ করুক। শুক্রবার চুক্তিটি আরও ১২০ দিনের জন্য বহাল রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‍এক বিবৃতিতে তিনি বলেছেন, এটিই ‘শেষ সুযোগ’ যাতে ইউরোপ আর যুক্তরাষ্ট্র এর ‘ভয়াবহ ত্রুটি’ সংশোধন করতে পারে। তবে ইরান বলেছে, ট্রাম্প একটি ‘সর্বসম্মত’ চুক্তিকে খাটো করে দেখার ‘দুঃসাহসী পদক্ষেপ’ নিচ্ছেন।

রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরোভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্র যা করার চেষ্টা করছে আমরা তা সমর্থন করবো না। চুক্তিতে লেখা বিষয়ে পরিবর্তন আনা বিমূর্ত বিষয় যা ইরানের জন্য পুরোপুরি অগ্রহণযোগ্য।’ রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলেন, ইরানের সঙ্গে বিদ্যমান পরমাণু চুক্তি রক্ষায় রাশিয়া কাজ করে যাবে। এটা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও সতর্ক করেন তিনি।

লাভরোভ বলেন, ইরানের সঙ্গে ওয়াশিংটন যে আচরণ করছে তা লক্ষ্য করেছে পিয়ংইয়ং। তারাও যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে এমন চুক্তি করে পরে তাও পরিবর্তন করতে বলা হতে পারে। তিনি বলেন, ‘‘যদি চুক্তিটি পাশে সরিয়ে রেখে ইরানকে বলা হয়, ‘তুমি বাধ্যবাধকতা চালিয়ে যাও অথবা আমরা তোমার উপর আবার নিষেধাজ্ঞা জারি করবো’, বিষয়টি উত্তর কোরিয়ার জায়গা থেকে দেখুন।’’ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কের দেশ দুটির পরমাণু কর্মসূচিকে একই দৃষ্টিতে দেখার আহ্বান জানান।    

তিনি বলেন, ‘পিয়ংইয়ংকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, পরমাণু কর্মসূচি বাদ দিলে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তারা কর্মসূচি বাদ দিবে কিন্তু কেউ তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।’

/আরএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম