হজযাত্রীদের আর ভর্তুকি দেবে না ভারত

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ২২:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২২:০৫
image

হজ পালনের উদ্দেশ্যে ভারত থেকে সৌদি আরবে গমনেচ্ছুদের জন্য আর ভর্তুকি দেবে না ভারত। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভারতের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি এই ঘোষণা দেন। ভারত সরকারের দাবি, এই ভর্তুকির মধ্য দিয়ে মুসলমানরা লাভবান হন না; বরং পুরো টাকা বিমান সংস্থাগুলোর পকেটে যায়। সংখ্যালঘু উন্নয়নের বিভিন্ন প্রকল্পে এবং নারী শিক্ষায় হজ-ভর্তুকির জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হবে বলে জানান নাকভি।
হজযাত্রীদের আর ভর্তুকি দেবে না ভারত

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর হজ যাত্রায় ৭০০ কোটি টাকা ভর্তুকি দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। হজযাত্রীদের সুবিধার্থে এই ভর্তুকি দেওয়া হত। ২০১২ সালে ইউপিএ জোট ক্ষমতায় থাকাকালে ২০২২ সালের মধ্যে ধাপে ধাপে ভর্তুকি তুলতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। শীর্ষ আদালতের রায়ের পর গঠিত হয় বিশেষ কমিটি। সেই কমিটির সুপারিশ মেনে প্রতিবছর ধাপে ধাপে কমানো হয় হজ-ভর্তুকির পরিমাণ। যেমন- ২০১৩ সালে এই খাতে বরাদ্দ করা হয় ৬৮০ কোটি। ২০১৪ সালে হয় ৫৭৭ কোটি, ২০১৫ সালে ৫২৯ কোটি এবং ২০১৬ সালে ৪০৫ কোটি। ক্ষমতার পালাবদল হওয়ার পর ভর্তুকি পাকাপাকিভাবে তুলে দিতে ভাবনাচিন্তা শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। এই নিয়ে দীর্ঘ পর্যালোচনা করার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো কেন্দ্র।

নাকভি জানান, ভর্তুকি ছাড়াই এবছর ১ লক্ষ ৭৫ হাজার মুসলিম ভারত থেকে হজযাত্রায় যাবেন। সংখ্যার বিচারে যা রেকর্ড। তিনি মনে করিয়ে দেন, এই ভর্তুকিতে এতদিন মুসলিমদের কোনও ফায়দা হতো না। কারণ, এই ভর্তুকি দেওয়া হত বিমান ভাড়া বাবদ। ফলত, পুরো টাকাটাই যেত বিমান সংস্থাগুলির পকেটে। নাকভি জানান, গরিব মুসলিমদের হজযাত্রায় সুবিধা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করছে কেন্দ্র। নাকভি বলেন, এরইমধ্যে জাহাজে করে তাদের হজে পাঠানোর ব্যাপারে সৌদি আরবের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই যাত্রার খুঁটিনাটি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম