ইতিহাসের সবচেয়ে ঝুঁকির মুখে আমাজনের আদিবাসীরা: পোপ

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৮, ১১:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৪:৩৪
image

পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক রেইন ফরেস্ট আমাজন বনাঞ্চল এলাকা নতুন ধরনের উপনিবেশের হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। পেরু সফররত ক্যাথলিক খ্রীষ্টানদের এই ধর্মগুরু বলেছেন, নিজেদের এলাকায় বর্তমানে যেরকম ঝুঁকের মুখে আমাজনের আদিবাসীরা রয়েছেন ইতিহাসে  তাদের কখনওই সেরকম ঝুঁকিতে পড়তে হয়নি। কাঠ, গ্যাস ও স্বর্ণ খোঁজার নামে এই ঝুঁকি তৈরির অবসানও দাবি করেন তিনি।  ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পেরুতে আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন পোপ।

পেরু সফরে গিয়ে আমাজন অধ্যুষিত শহর পুয়ের্তো মালদোনাদোতে আদিবাসী শ্রোতাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে পোপ বলেন, আমাজন শুধু জীববৈচিত্রেই সমৃদ্ধ নয় বরং সংস্কৃতির ধারকও। আর এখন তা নতুন ধরণের উপনিবেশের হুমকির মধ্যে পড়েছে।

আমাজন এলাকায় নিজের প্রথম ভ্রমণে গিয়ে পোপ আদিবাসী বেশ কয়েকটি গ্রুপের মানুষের সঙ্গে কথা বলেন। তারা পোপকে জানান, অবৈধ খনি, কাঠ সংগ্রহ, তেল ও গ্যাসের সন্ধানের কারণে এক ফসলি চাষের জমি আর রাস্তার কারণে তাদের জীবন কীভাবে হুমকির মুখে পড়ছে।

আমাজনের স্থানীয় কয়েক হাজার আদিবাসী নাগরিক পেরু সফররত পোপকে দেখার জন্য পুয়ের্তো মালদোনাদোতে হাজির হন। পেরু সফরে যাওয়ার আগে চিলি সফর করেছেন পোপ ফ্রান্সিস।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের