লাতিন আমেরিকার দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের সমালোচনায় পোপ

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ১৩:৪৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৪:০০
image

লাতিন আমেরিকান অঞ্চলে রাজনীতিকদের দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান প্রকাশ করেছেন ভ্যাটিকান পোপ ফ্রান্সিস। এক সপ্তাহের লাতিন আমেরিকা সফরের সমাপ্তি টানার আগে পেরুর একটি বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত সমাবেশে অঞ্চলটির দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি জানিয়েছে।

পোপ ফ্রান্সিস
গত সপ্তাহের সোমবার লাতিন আমেরিকায় এক সপ্তাহের সফর শুরু করেন ৮১ বছর বয়সী পোপ। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার চিলি থেকে পেরুতে পৌঁছান তিনি। রবিবার পেরুর বিভিন্ন জায়গা থেকে আসা বিশপদেরকে নিয়ে সমাবেশ করেন পোপ। সেখানে তিনি বলেন, ‘ব্যতিক্রম ঘটনা আছে ঠিকই কিন্তু লাতিন আমেরিকার রাজনৈতিক সংস্কৃতি যতটা না স্বচ্ছ তার চেয়ে বেশি অসুস্থ ধারার।’

রাজনীতিকদের দুর্নীতির প্রসঙ্গ টেনে পোপ বলেন, ‘রাজনীতি সংকটে আছে, লাতিন আমেরিকায় অনেক বেশি সংকটে আছে। পেরুতে কী হচ্ছে? যখনই একজন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ করছেন তখনই তাকে জেলে যেতে হচ্ছে। (ওল্লান্টা) হুমালা জেলে আছেন, (আলেজান্দ্রো) টোলেডোর জেল হয়েছে (যুক্তরাষ্ট্রে আছেন), ফুজিমোরিকে আটক করা হয়েছে; অ্যালান গার্সিয়া জেলের ভেতরে না বাইরে আছেন তা নিশ্চিত নয়। নৈতিকতার কী হয়েছে? দুর্নীতির কথা বলে এমন মানুষদের হাতে যদি আমরা নেতৃত্ব ছেড়ে দিই তবে আমরা শেষ হয়ে গেলাম।’ 

এর আগে শনিবার লাতিন আমেরিকায় নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। শনিবার (২০ জানুয়ারি) পেরুর উত্তরাঞ্চলীয় শহর ট্রুজিলোতে সমাবেশ করেন। সেখানে ল্যাটিন আমেরিকান নারীদের ওপর সহিংসতা নিয়ে উদ্বেগ জানান তিনি। পোপ বলেন,‘ল্যাটিন আমেরিকান অঞ্চলে ছড়িয়ে পড়া এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। মারধর, ধর্ষণ ও হত্যাসহ নারীদের বিরুদ্ধে অগণিত সহিংসতার ঘটনা ঘটছে।’

ফ্রান্সিস আক্ষেপ করে বলেন,‘অনেক সহিংসতার ঘটনা আছে যা অনেকগুলো দেয়ালের আড়ালে চাপা পড়ে যায়।’ সবাইকে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পোপ বলেন, ‘আইন প্রণয়ন এবং সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যানের সংস্কৃতি গড়ে তোলাসহ এই ভোগান্তির উৎসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি।’

 জাতিসংঘের হিসাব অনুযায়ী,নারী হত্যার সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় ২৫টি দেশের মধ্যে অর্ধেকই লাতিন আমেরিকান।

 

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম