হোয়াইট হাউসে ফিরলেন ফার্স্টলেডি

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৮, ১৯:৩৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৯:৪৯

ফ্লোরিডায় অবকাশযাপন শেষে হোয়াইট হাউসে ফিরে এসেছেন মার্কিন ফাস্টলেডি মেলানিয়া ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দাভোসে যাওয়ার কথা থাকলেও বিপুল ব্যস্ততাকে’ সফরে না যাওয়ার কারণ দেখিয়ে মেলানিয়া গিয়েছিলেন অবকাশযাপনে। ২৮ ঘণ্টা পর আবার হোয়াইট হাউসে ফিরলেন ফার্স্টলেডি।

হোয়াইট হাউসে ফিরলেন ফার্স্টলেডি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ২৮ ঘণ্টা ওয়েস্ট পাম বিচে ছিলেন মেলানিয়া। প্রতিবেদনে দাবি করা হয়, পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আছে এমন অভিযোগ ওঠার পরই নির্ধারিত দাভোস সফর বাতিল করেছেন মেলানিয়া।

দাভোসে না গিয়ে বৃহস্পতিবার সকালে হলোকাস্ট জাদুঘরে গিয়েছিলেন তিনি। সেদিনই অবকাশযাপনে চলে যান ফ্লোরিডায় নিজস্ব রিসোর্ট মাল-আ-লাগোতে। সেখান থেকে ২৮ ঘণ্টা পরই ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফিরে এসেছেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাবেক পর্নোতারকা ড্যানিয়েল স্টর্মের সম্পর্কের অভিযোগ ওঠার পর তার স্ত্রী তাকে ছেড়ে বিলাসবহুল এক হোটেলে গিয়ে থেকেছেন বলে দাবি করে ডেইলি মেইল।

১২ জানুয়ারি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছিল, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ড্যানিয়েলকে সম্পর্কের ব্যাপারে ‘চুপ থাকার’ জন্য ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিল। কোহেন ট্রাম্পের সঙ্গে ড্যানিয়েলের সম্পর্কের কথা অস্বীকার করলেও টাকা দেওয়ার কথা অস্বীকার করতে পারেননি।

ড্যানিয়েলের প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড। তিনি ২০১১ সালে এক সাক্ষাতকারে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কথা বলেছিলেন। তবে টাচ উইকলিকে দেওয়া সাক্ষাতকারটি চলতি বছর ১৭ জানুয়ারি আগে প্রকাশিত হয়নি। সাক্ষাতকারে তিনি দাবি করেছিলেন, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ২০০৭ সাল পর্যন্ত স্থায়ী ছিল সে সম্পর্ক।

ওই ঘটনার পর ট্রাম্প ও মেলানিয়ার দূরত্ব বাড়তে থাকে। হোয়াইট হাউসের ওই সূত্র বলেন, ‘এটা খুবই দুঃখ ও হতাশাজনক মুহূর্ত। ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার সম্পর্ক অন্যরকম হয়ে গেছে।

/এমএইচ/বিএ
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম