নিষ্ফল অভিযোগের পুনরাবৃত্তি করছে আমেরিকা: ইরান

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৮, ১০:১৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৪:৩২
image

মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি ব্যর্থ হওয়ার কারণেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ করছে বলে মন্তব্য করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উত্থাপনের পর বাহরাম কাসেমি এ প্রতিক্রিয়া জানালেন।

বাহরাম কাসেমি ট্রাম্প সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের মধ্যাহ্নভোজে দেয়া বক্তৃতায় অভিযোগ করেন, ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং ইয়েমেনের হুথি যোদ্ধাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। প্রতিক্রিয়ায়, বাহরাম কাসেমি প্রেস টিভিকে বলেন, “জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই অভিযোগ প্রথম করেছিলেন। মধ্যপ্রাচ্যে বারবার মার্কিন পররাষ্ট্রনীতি ব্যর্থ হওয়ার পর এ অভিযোগ করা হচ্ছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নয়া মার্কিন মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এই প্রচারণা চালানো হচ্ছে।”

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি গত ১৪ ডিসেম্বর একটি বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের লম্বা পাইপ সাংবাদিকদের সামনে উপস্থাপন করে দাবি করেন, ওই ক্ষেপণাস্ত্রটি হুথি যোদ্ধারা সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে নিক্ষেপ করেছিল। ক্ষেপণাস্ত্রটি নির্মাণের বিভিন্ন কলাকৌশল বর্ণনা করে হ্যালি দাবি করেন, এটি ইরানে তৈরি হয়েছে এবং তেহরান তা হুথি যোদ্ধাদের হাতে পৌঁছে দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুঁশিয়ার করেন, এ ধরনের অভিযোগ উত্থাপন করে শেষ পর্যন্ত আমেরিকার লাভ হবে না।

 

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম