আফগানিস্তানে জঙ্গি হামলায় মার্কিন সেনাদের মনোবল বেড়েছে: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৮, ১১:৫৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৪:৩১
image

আফগানিস্তানের সাম্প্রতিক হামলাগুলো সেখানে থাকা মার্কিন বাহিনীর মনোবলের ওপর কোনও প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন সেন্ট্রাল কমান্ডের শীর্ষ কর্মকর্তা জেনারেল জোসেফ এল ভোটেল। হামলাগুলোকে ভয়াবহ আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, এসবের কারণে লক্ষ্য অর্জনের পথে তারা আরও দৃঢ় হয়েছেন।
সেন্ট্রাল মার্কিন কমান্ডার জোসেফ ভোটেল

এক সপ্তাহের মধ্যে কাবুলে ৩ টি বড় হামলা সংঘটিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টার দিকে জালালাবাদে সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ের সামনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ২ জন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর জানানো হয়। জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করা হয়। শনিবার তালেবানের অ্যাম্বুলেন্স বোমা হামলায় নিহত হয় শতাধিক মানুষ। সোমবার আইএসের দায় স্বীকার করা কাবুলের মিলিটারি একাডেমির হামলায় নিহত হন ১১ সেনা। জেনারেল জোসেফ এল ভোটেল বলছেন, এইসব হামলা তাদের মনোবল ভেঙে দিতে পারেনি।

ধারাবাহিক মৃত্যুর উৎসবে কাবুলবাসী এখন ক্লান্ত। একের পর এক জঙ্গি হামলায় বিপর্যন্ত আর বিপন্ন তাদের জীবন। প্রতিদিন তারা ঘুমাতে যান নতুন একটি হামলার আশঙ্কাসমেত। ঘুম থেকে জাগার পরও হামলার আশঙ্কাই তাদের সঙ্গী। কাবুলবাসী মনে করছে, তাদের দেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণে এমন হামলা চলতেই থাকবে। পরিস্থিতির ভয়াবহতায় তাদের মধ্যে দেখা দিয়েছে অসহায় ক্ষোভ। এমন সংকটে জীবনের নিরাপত্তাই তাদের কাছে কেন্দ্রীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কোনও সমাধান খুঁজে পাচ্ছেন না তারা।

হামলাগুলো তাদের আফগানিস্তান নীতি ও লক্ষ্যের প্রশ্নে কোনও প্রভাব ফেলতে পারেনি। হামলাগুলো আফগান জাতীয় নিরাপত্তা পরিষদকে সুনির্দিষ্ট ওই শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের উপযোগী করে তোলার তাগিদ বাড়িয়ে দিয়েছে তাদের। ‘ভয়াবহ ওই হামলাগুলো তাদেরকে [আফগান বাহিনীকে] তাদের সংকল্পের পথে এগিয়ে নেওয়ার তাড়না বাড়িয়েছে।’

যুক্তরাষ্ট্র আর তাদের মিত্ররা ধারাবাহিক অভিযোগ করে আসছে, আফগান তালেবান ও তাদের মিত্র হাক্কানি নেটওয়ার্ককে পাকিস্তানে ‘নিভৃত আবাস’ গড়ে তোলার সুযোগ করে দিয়েছে ইসলামাবাদ। নতুন বছরের টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে পাকিস্তানে সহায়তা বন্ধের হুমকি দেওয়ার পর জানুয়ারির শুরুর সপ্তাহে নিরাপত্তা সহযোগিতা স্থগিতের ঘোষণা দেয় ওয়াশিংটন। মাসের শেষ সপ্তাহে এসে একের পর এক হামলার শিকার হতে শুরু করে আফগানিস্তান।

 

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম