ট্রাম্পের অর্থনীতি শ্রমিকদের ন্যায্য হিস্যা দিতে ব্যর্থ: জোয়ে কেনেডি

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৮, ২০:১৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ২০:১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল আলোচিত প্রথম স্টেট ইউনিয়নের ভাষণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সব সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন। তবে দেশটির বিরোধী ডেমোক্র্যাট দলের নেতা জোয়ে কেনেডি দাবি করেছেন, ট্রাম্পের অর্থনীতি শ্রমিকদের ন্যায্য হিস্যা দিতে ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের নেতা জোয়ে কেনেডি

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, স্টেট ইউনিয়ন ভাষণে ট্রাম্প দাবি করেছেন, গত এক বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অবিশ্বাস্য অগ্রগতি ও অসাধারণ সাফল্য অর্জন করেছে। তিনি বলেছেন, ‘এটা আমাদের জন্য নতুন সময়। আমেরিকান স্বপ্ন নিয়ে বাঁচার জন্য এটাই শ্রেষ্ঠ সময়।’ তবে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় জোয়ে কেনেডি বলেন, ‘এটাই বলা কি সমীচীন নয় যে, তিনি জ্যাকেট না পরে, ঠোটে একগাদা লিপিস্টিক লাগিয়েছেন? তার ঠোটগুলো চকচক করছে! যে অর্থনীতির বড়াই তিনি করছেন তা শ্রমিকদের ন্যায্য হিস্যা দিতে ব্যর্থ হয়েছে।’

স্টেট ইউনিয়ন ভাষণে ট্রাম্প তার নির্বাচনি প্রচারাভিযান দলের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগের বিষয়ে তেমন কিছুই বলেননি। বিষয়টি ইঙ্গিত করে কেনেডি বলেন, ‘রাশিয়া আমাদের গণতন্ত্রে হাঁটু গেড়ে বসেছে। আজ রাতে রাশিয়ার সম্পর্কে আমরা এই বিষয়টিই জানতে পারলাম।’  

অভিবাসন-সীমান্ত আর জাতীয় নিরাপত্তা প্রশ্নে কঠোর অবস্থানের মধ্য দিয়ে বিভক্তিকে স্পষ্ট করে ট্রাম্প রিপাবলিকান-ডেমোক্র্যাট সমন্বিত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। বিষয়টি নিয়ে কেনেডি বলেন, ‘এটা ঠিক নয়। আমরা মোটেও এমন নই। বিভক্ত রাজনীতির কারণে গত বছর জুড়ে চলা বিশৃঙ্খলা এবার সহজেই খারিজ করে দেওয়া যেত। কিন্তু এখন অবস্থা আরও বেশি খারাপ হলো।’

ট্রাম্পের নাম উল্লেখ না করেই জোয়ে কেনেডি অভিযোগ করেন, ‘একটি প্রশাসন আমেরিকান শপথ ভঙ্গ করেছে। তারা মার্কিনিদের জীবনকে জুয়া খেলায় পরিণত করে ফেলেছে যেখানে একজন জিতবে আর আরেকজনকে অবশ্যই হারতে হবে।’ তিনি আরও বলেন, ‘একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। খনি শ্রমিক থেকে একক মা, উপকূল থেকে মূল ভূখণ্ড সবাই এই ক্ষতির শিকার।’ শীর্ষস্থানে থাকা ব্যক্তিদের জন্য এই ব্যবস্থা জোর করে বজায় রাখা হয়েছে বলেও বর্ণনা করেন তিনি।  সে সময় ‍তৃতীয় লিঙ্গের শিশু ও মাদকাসক্তদের বাবা-মায়ের সম্পর্কেও কথা বলেন কেনেডি।

ট্রাম্প তার ভাষণে ডেমোক্র্যাট-রিপাবলিকান ঐক্যের ব্যাপারে বলেন, ‘এক লক্ষ্যে কাজ করতে আজ আমি আমাদের সব বিভেদ সরিয়ে রাখার পক্ষে বলছি। ডাক দিচ্ছি ঐক্যের।’ তিনি বলেন, ‘আমাদের জনগণের যা প্রাপ্য, অর্থনীতির জন্য যা প্রয়োজন, সেই নিরাপত্তা, দ্রুততা, নির্ভরযোগ্যতা এবং আধুনিক অবকাঠামো দেওয়ার বিষয়ে উভয় দলকে এক হওয়ার আহ্বান জানাই।

আর কেনেডি বলেন, অত্যাচারীরা আঘাত করতে পারে, বড় জোর দাগ রেখে যেতে পারে। কিন্তু তারা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনও এমনকি একবারের জন্যও জনগণের শক্তি ও চেতনার সঙ্গে মিলে নিজেদের ভবিষ্যতকে নিরাপদ করতে পারেনি।’

/আরএ/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম