অ্যাডেনে আশ্রয় নেওয়া ৪০ হাজার ইয়েমেনিকে নিয়ে উদ্বেগে জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৭
image

অ্যাডেনে আশ্রয় নেওয়া ৪০ হাজারেরও বেশি ইয়েমেনি উদ্বাস্তুকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীরা শহরের বেশিরভাগ এলাকা দখল করে নেওয়ায় তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না জানিয়ে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

এডেনে ৪০ হাজারেরও বেশি উদ্বাস্তু ইয়েমেনি আশ্রয় নিয়েছে
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে সাংবাদিকদেরকে বলেন, ‘গত কয়েকদিন ধরে আমরা যে সহিংসতা দেখেছি বিশেষ করে তথাকথিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) এবং সরকারি বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাত নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন।’

সম্প্রতি সরকারি বাহিনীর সঙ্গে কয়েকদিনের সংঘর্ষের পর শহরটি দখল করে নেয় সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির সরকার প্রেসিডেন্ট প্রাসাদে অবরুদ্ধ হয়ে পড়ে। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) নামে পরিচিত। এদেরকে সহযোগিতা করছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের অন্যতম মিত্র সংযুক্ত আরব আমিরাত। সৌদি নেতৃত্বাধীন এই জোট হাদি সরকারের সমর্থনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। হুথিরাই এখন ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। হুথি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় এবং প্রেসিডেন্টকে নির্বাসনে যেতে বাধ্য করলে এ অভিযান শুরু হয়। প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এরপর প্রেসিডেন্টের হয়ে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলো। বর্তমানে হুথিরা দেশটির রাজধানী সানাসহ বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে।

 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম