সৌদি রাজপরিবারের সদস্যদের ভাতা বাড়লো ৫০ শতাংশ

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৪

সৌদি রাজপরিবারের বিত্তবান সদস্য ও দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের ওপর ধরপাকড়ের পর এবার রাজপরিবারের সদস্যদের ভাতা বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ। ওই ধরপাকড়ের ঘটনায় আটককৃত ব্যক্তিদের অনেকে কয়েক বিলিয়ন ডলারের মুক্তিপণের বিনিময়ে কারাগার থেকে ছাড়া পান। এরপরই ভাতা বাড়ানোর এ সিদ্ধান্ত আসে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে নির্ভরযোগ্য নানা সূত্র থেকে তাদের কাছে এ ব্যাপারে তথ্য এসেছে। তবে সৌদি আরবের একজন কর্মকর্তা বিষয়টি নাকচ করে দিয়েছেন।

মোহাম্মদ বিন সালমান দুটি সূত্র বলছে, রাজপরিবারের সদস্যদের ভাতা ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে সরকার আর তাদের পানি ও বিদ্যুৎ বিল বহন করবে না।

এর আগে ২০১৭ সালের নভেম্বরে ১১ প্রিন্স এবং কয়েকজন মন্ত্রীসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে রাজপরিবারের নারী সদস্যও ছিলেন। সমালোচকরা বলছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করতেই তার নির্দেশে এই ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। পরে অবশ্য আটককৃতদের অনেকেই মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মুক্তি পান। দুই মাসেরও বেশি সময় ধরে আটক থাকার পর জানুয়ারির শেষ দিকে মুক্তি মুক্তি পান সৌদি ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারের দ্বিতীয় সর্বোচ্চ মালিকানা তার। এছাড়াও আবাসনসহ বিভিন্ন খাতে তার উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, ধরপাকড়ের শিকার ব্যক্তিদের মুক্তির বিনিময়ে তাদের কাছ থেকে ১০০ বিলিয়ন ডলার আদায় করেছে সৌদি কর্তৃপক্ষ।

ওয়াশিংটনভিত্তিক আরব গালফ স্টেটস ইন্সটিটিউটের একজন গবেষক ক্রিস্টিন দিওয়ান। তিনি বলেন, সৌদি যুবরাজ হয়তো এখন রাজপরিবারে তার স্বজনদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে আনতে চান। কিন্তু তিনি তাদের সঙ্গে সম্পর্ক পুরোপুরিভাবে ছিন্ন করতে পারবেন না।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম