ডেমোক্র্যাট নেতার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৩

যুক্তরাষ্ট্রের হাউস ইন্টিলিজেন্সের শীর্ষ ডেমোক্র্যাট নেতা অ্যাডাম শিফের বিরুদ্ধে রাষ্ট্রের ‘গোপনীয়’ তথ্য ফাঁসের  অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এফবিআই ও বিচার বিভাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে হাউস ইন্টিলিজেন্স স্মারকলিপি প্রকাশ করতে পারে বলেই আগেই খবর ফাঁস হয়েছিল। পরে শুক্রবার তা প্রকাশ করা হয়। এই তথ্য ফাঁসের ঘটনায় তিনি এই ডেমোক্র্যাট নেতার বিরুদ্ধে অভিযোগ করলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ডেমোক্র্যাট নেতা অ্যাডাম শিফ

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততার বিষয়ে চলমান তদন্তের সমালোচনা করেছে হাউস ইন্টিলিজেন্স। ট্রাম্পও বার বার বলে আসছেন যে, তার বা তার প্রচারাভিযান দলের সঙ্গে রাশিয়ার কোনও যোগসাজশ ছিল না।

ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, ‘অবৈধভাবে গোপনীয় তথ্য ফাঁস করার জন্য অ্যাডাম শিফ কমিটির গোপন শুনানি ছেড়ে বেরিয়ে গেছেন। এটা অবশ্যই বন্ধ করতে হবে।’

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সময় এফবিআই ও বিচার বিভাগ পক্ষপাতদুষ্ট আচরণ করছে উল্লেখ করে শুক্রবার স্মারকলিপি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের হাউজ ইন্টিলিজেন্স প্যানেল।

ট্রাম্প বলেন, `স্মারকলিপিটি তার সাফাই দিয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, তা আমাদের সংকটময় পরিস্তিতি তুলে ধরেছে। ডেমোক্র্যাটরা মিথ্যাপ্রমাণ প্রকাশ করার জন্য চাপ দিচ্ছিল।’

তবে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ওই স্মারকলিপিকে গুরুত্বহীন অ্যাখ্যা দিয়ে রবার্ট মুলারের অধীনে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চালু রাখার কথা জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অ্যাডাম শিফের কোনও মন্ত্রব্য যোগাড় করতে পারেনি রয়টার্স।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক