স্ত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সাবেক সহকারীর প্রশংসা করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৮, ০১:১৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০৩

পারিবারিক নির্যাতনের অভিযোগের মুখে হোয়াইট হাউজের স্টাফ সেক্রেটারির দায়িত্ব থেকে পদত্যাগকারী  রব পোর্টারের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রব পোর্টারের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী নির্যাতনের অভিযোগ করেছেন। আর ট্রাম্প তার সম্পর্কে প্রথম প্রকাশ্য মন্তব্যে বলেন, ‘আমরা তার মঙ্গল কামনা করি। তিনি কঠোর পরিশ্রম করেছেন।’

ট্রাম্পকে নথি দেখাচ্ছেন হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি রব পোর্টার

রব পোর্টারের একজন সাবেক স্ত্রী অভিযোগ করেছেন, পোর্টার তাকে নির্যাতন করে চোখের নিচে কালো দাগ ফেলে দিয়েছেন। আরেকজন তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। তবে পোর্টার এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে গুরুতর বিষয় হলো এসব অভিযোগের পরও তিনি অন্তর্বর্তী নিরাপত্তা ছাড়পত্র পেয়েছিলেন।

শুক্রবার ওভাল অফিসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা অল্প কয়েকদিন আগে বিষয়টি জানতে পেরেছি আর বিস্মিতও হয়েছি। কিন্তু আমরা অবশ্যই তার মঙ্গল কামনা করি। এটা তার জন্য একটি কঠিন সময়।’

ট্রাম্প আরও বলেন, ‘হোয়াইট হাউসে থাকার সময় তিনি অনেক ভাল কাজ করতেন। তার একটি সুন্দর ক্যারিয়ার আছে আর আমরা আশা করি সামনের তার আরও সুন্দর ক্যারিয়ার হবে। কিন্তু আমরা যখন বিষয়টি জানতে পারি তখন সে খুব কষ্ট পেয়েছিল আর অবশ্যই এখনও কষ্ট পাচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সম্ভবত আপনারা জানেন তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন, আপনাদেরও তা মনে রাখতে হবে।’

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হোপ হিকস সম্প্রতি রব পোর্টারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।  তিনি বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিতর্কিত কথা বলেছিলেন। এ ঘটনায ট্রাম্প বিরক্ত হয়েছেন।  মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ট্রাম্প মনে করেন, হোপ হিকস নিজের স্বার্থ ট্রাম্পের উপরে দেখেছেন।

পোর্টারের নির্যাতনের শিকার তার সাবেক স্ত্রী

২০১৭ সালের জানুয়ারি মাসেই রব পোর্টার তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠতে পারে বলে হোয়াইট হাউজের কাউন্সেল ডন ম্যাকগানকে জানিয়েছেন। সে সময়ও তিনি বিষয়টিকে মিথ্যা বলে দাবি করেছিলেন। এরপর তার এক সাবেক বান্ধবীও ম্যাকগানের কাছে টেলিফোনে অভিযোগ জানায়। তাছাড়া ওই বছরের মাঝামাঝিতে এফবিআইয়ের পক্ষ থেকেও তার বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়টি জানানো হয়েছিল। ম্যাকগান বিষয়গুলো সময়ে সময়ে  হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা জন কেলিকে জানিয়েছিলেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের খবরে বলা হয়েছে।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম