বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়া জড়িত: শীর্ষ মার্কিন গোয়েন্দা

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৩

উত্তর কোরিয়ার সাইবার অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার অর্থ চুরি করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টিলিজেন্সের পরিচালক ড্যান কোটস। মার্কিন সিনেট কমিটিতে দেওয়া ভাষণে মঙ্গলবার তিনি বলেন, বৈশ্বিকভাবে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তার জন্যও বড় হুমকি তৈরি করেছে উত্তর কোরিয়া।

প্রতিকী ছবি

বিশ্বব্যাপী সাইবার হামলার হুমকির বিষয়ে মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে ড্যান কোটস বলেন, উত্তর কোরিয়ার নাগরিকেরা ২০১৭ সালের মে মাসে ওয়ানাক্রাই র‌্যানসমওয়ার তৈরি করে তার কার্যক্রম চালানো শুরু করে। এর আগে উত্তর কোরিয়ার হিসেবে শনাক্ত হওয়া সাইবার যন্ত্রপাতি ও টেকনিক্যাল লিঙ্ক ও অবকাঠামো থেকে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

মার্কিন আইন প্রণেতাদের ড্যান বলেন, ‘এই সাইবার অপরাধীরাই ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন অর্থ সরানোর ঘটনা ঘটিয়েছে বলে আমাদের নিশ্চিত বিশ্বাস। চলতি সপ্তাহে ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই ব্যাংকের মাধ্যমেই চুরি যাওয়া অর্থ লেনদেন করা হয়। দুই থেকে তিন মাসের মধ্যে এই মামলা দায়ের হবে বলে সে সময়ে জানানো হয়েছিল।

ড্যান কোটস। পুরনো ছবি

মার্কিন কংগ্রেসের শুনানিতে ড্যান কোটস বলেন, পরবর্তী বছর  যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়া বড় হুমকি হিসেবে বিবেচিত হবে। অর্থ সংক্রান্ত অপরাধ, প্রচারণা এবং বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে অপরাধীরা সাইবার ক্ষেত্র ব্যবহারের চেষ্টা চালাতে থাকবে বলেও সতর্ক করেন তিনি।

সামরিক সংঘাতের বাইরে সাইবার আক্রমণকেও বৈদেশিক নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র খুব কম ক্ষেত্রে ব্যবহার করেছে। ড্যান কোটস বলেন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া আরও আগ্রাসী হয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হুমকি তৈরি করছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক