নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করার সুপারিশ ইসরায়েলি পুলিশের

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৬
image

ঘুষ, জালিয়াতি এবং আস্থা ভঙ্গের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার সুপারিশ করেছে দেশটির পুলিশ। দুটি দুর্নীতির মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে কয়েক মাস ধরে তদন্ত চালানোর পর মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ সুপারিশ করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সুপারিশটি এখন অ্যাটর্নি জেনারেল বরাবর পাঠানো হবে। তিনিই সিদ্ধান্ত নেবেন নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা হবে কি হবে না। তবে পুলিশের ওই সুপারিশে শেষ পর্যন্ত ‘কিছুই হবে না’ বলে দাবি করেছেন নেতানিয়াহু।

নেতানিয়াহু
কয়েক মাস ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি দুর্নীতির অভিযোগের তদন্ত করছিল সে দেশের পুলিশ। তার বিরুদ্ধে একজন ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেওয়া এবং একটি সংবাদমাধ্যমের মালিককে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টার অভিযোগ রয়েছে। মঙ্গলবার ইসরায়েল পুলিশ তদন্ত শেষে তাদের সুপারিশ প্রদান করে। 

কেস ১০০০ নামের প্রথম তদন্তে বলা হয়, নেতানিয়াহু রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে উপহার নিয়েছিলেন। পুলিশকে উদ্ধৃত করে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, ২ লাখ ৮০ হাজার ডলার মূল্যের উপহার সামগ্রী গ্রহণ করেছেন নেতানিয়াহু। কেস ২০০০ নামে দ্বিতীয় তদন্তে বলা হয়, তেলআবিবের একটি পত্রিকার প্রকাশক আরনোন মোজেসকে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করেছেন তিনি। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিয়থ আহরনোথে নিজের পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের জন্য একটি চুক্তি করার চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। এর বিনিময়ে সংবাদপত্রটির প্রতিদ্বন্দ্বী পক্ষ ইসরায়েল হায়োমকে কোণঠাসা করতে সহায়তা করবেন বলে প্রস্তাব দিয়েছিলেন তিনি। 

ইসরায়েল পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগগুলোর পক্ষে যথেষ্ট প্রমাণ আছে।’

নিজস্ব প্রতিনিধিকে উদ্ধৃত করে আল জাজিরা জানায়, নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সে সিদ্ধান্ত জানার জন্য সুপারিশগুলো অ্যাটর্নি জেনারেল বরাবর পাঠানো হবে।

শুরু থেকেই নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। মঙ্গলবারও একই অবস্থানে অনড় থাকতে দেখা গেল তাকে। এদিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেন, তিনি ক্ষমতায় থাকতে চান এবং পুলিশের সুপারিশে ‘কিছুই হবে না’। নেতানিয়াহু বলেন, ‘আমি যা করেছি তা ইসরায়েল রাষ্ট্রের ভালোর জন্যই করেছি। এখন পর্যন্ত আমি তা করে যাচ্ছি এবং করে যাব।’ 





/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম