দুর্নীতিবাজদের বিচার হতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১০
image


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জঙ্গিবাদে জড়িত থাকা ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। অতীতে নিজের বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটি মামলারও তদন্ত হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইতালির রোমে দলীয় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 


ইতালিতে প্রধানমন্ত্রী
মঙ্গলবার পারকো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পাতে আওয়ামী লীগের ইতালি শাখার পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেশের উন্নয়ন চাই এবং জনগণের ভাগ্য পরিবর্তন করতে চাই। যদি আমরা দুর্নীতি, জঙ্গিবাদ ও স্বজনপোষণ বন্ধ এবং নিয়ন্ত্রণ করি তবেই তা করা সম্ভব হবে।’  

অতীতে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রত্যেকটি মামলায় তদন্ত পরিচালনা এবং প্রতিবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। শেখ হাসিনা বলেন, ‘আমি বলেছিলাম এসব মামলায় তদন্ত হতে হবে এবং প্রত্যেকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। মামলাটির মেরিট কী ছিল তা দেখতে চাই আমরা।’

প্রধানমন্ত্রী জানান, তার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটি মামলার তদন্ত হয়েছে এবং প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি কোনও মামলা প্রত্যাহার করিনি এবং করতে দিইনি। কেন আমি তা করবো? আমি জানি, আমি কোনও দুর্নীতি করিনি।’
দুর্নীতিবাজদের বিচার হতে হবে: প্রধানমন্ত্রী
পদ্মা সেতু নির্মাণকে কেন্দ্র করে বিশ্বব্যাংকের অভিযোগের প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হিলারি ক্লিনটন সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তখন পদ্মা সেতু প্রকল্প নিয়ে তার (শেখ হাসিনা) দুর্নাম করার জন্য ড. মুহম্মদ ইউনূস মরিয়া হয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দফতর এ ইস্যুতে আমার ছেলেকে তিনবার হুমকি দিয়েছে। পদ্মা সেতু প্রকল্পে যে কোনও দুর্নীতি হয়নি তা কানাডীয় আদালতে প্রমাণ হয়েছে। আমি দুর্নীতি করার জন্য ক্ষমতায় আসিনি। আমি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য ক্ষমতায় এসেছিলাম, আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য নয়।’

দেশের বিচার বিভাগকে স্বাধীন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আদালতে প্রমাণ হয়েছে। বিএনপি নেত্রী এতিমদের টাকা পুরোপুরি আত্মসাৎ করেছেন দেখে আদালত তার বিচার করেছে এবং রায় দিয়েছে।’
ইতালি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হাজি মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অারও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

সূত্র: বাসস

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম